বাণিজ্য

বঙ্গবন্ধু বীমা মেলা বাতিল

নিজস্ব প্রতিবেদক: সকল আনুষ্ঠানিকতা প্রায় শেষ হলেও আগামী ১ ও ২ মার্চ অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু বীমা মেলা হচ্ছে না। অনিবার্য কারণবশতঃ মেলা বাতিল করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। তবে বীমা দিবসের অন্যসব আনুষ্ঠানিকতা পালন করা হবে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বীমা কোম্পানিগুলোকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আইডিআরএর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে চিঠিতে বলা হয়েছে, বীমা মেলার সকল কার্যক্রম বন্ধ থাকলেও জাতীয় বীমা দিবস ২০২১ এর অন্যান্য কার্যক্রম বহাল থাকবে।

কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) মো. আব্দুস সালাম চিঠিতে স্বাক্ষর করেছেন।

উল্লেখ্য, আগামী ১ মার্চ সোমবার সারাদেশে দ্বিতীয়বারের মতো পালিত হবে জাতীয় বীমা দিবস, ২০২১। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা