বাণিজ্য

বিডা ও বিবিএফ-এর মধ্যে সমঝোতা স্বারক সই

নিজস্ব প্রতিবেদক : উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশে অধিকহারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের (বিবিএফ) মধ্য একটি সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিডা ভবনের কনফারেন্স কক্ষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতাটি সই হয়। এতে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।

চুক্তির আওতায় প্রথম উদ্যোগ হিসাবে, বৈদেশিক বিনিয়োগ-বাণিজ্য সম্পর্ককে আরো বেশি জোরদার করতে এবং বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে আগামী এপ্রিল মাসে বাংলাদেশ-ইতালি বিনিয়োগ শীর্ষ ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হবে।

এ ছাড়া চুক্তি অনুযায়ী আগামী দিনে বাংলাদেশে আরও বেশি বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করতে দুই সংস্থা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত রাখবে। এছাড়া বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে বিবিএফ এক দশকেরও অধিক কাল ধরে কাজ করে চলেছে। এ সমঝোতা চুক্তির মাধ্যমে বিডার সাথে বিবিএফ এক সঙ্গে বিভিন্ন দেশে রোড শো, সেমিনার, কনফারেন্স ইত্যাদি আয়োজন করবে।

সমঝোতা স্বারক অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্য মোঃ মোশারফ হোসেন এবং বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং বিবিএফ গ্লোবালের চেয়ারম্যান অধ্যাপক মাসুদ এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেছেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, গত একযুগের উন্নয়নে বিশ্বে আজ বাংলাদেশ বিস্ময়। সামনে আমাদের কিছু টার্গেট আছে তাহলো ২০৩১ সালে উচ্চ মধ্য আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্য উন্নত দেশে পরিণত হওয়া, যা বিদেশী বিনিয়োগের উপরে নির্ভরশীল। আর বাংলাদেশে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা।

তিনি আরও বলেন, উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারী খাতের সহযোগিতা এখন আরও গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা কোভিড -১৯ এর চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং নতুন সুযোগগুলি অর্জন করার লক্ষ্য নিয়েছি । আমি আশা করি বিডা এবং বিবিএফের মধ্যে অংশীদারিত্ব আরও বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিবিএফের চেয়ারম্যান মাসুদ এ খান বলেন, বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বহির্বিশ্বে আরও ব্যাপক পরিসরে প্রচার করতে হবে যা বৈদিশিক বিনিয়োগ আকর্ষনের ক্ষেত্রে সহয়ক ভূমিকা পালক করবে।আমরা আমাদের বিবিএফ গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে বৈদেশিক বিনিয়োক আকৃষ্ট করার জন্য আপ্রান চেষ্টা করব। বিবিএফ বহিবিশ্বে বাংলাদেশের বিনিয়োগের বিভিন্ন খাত যেমন কৃষি, আইসিটি, ইলেকট্রনিক্স, হালকা প্রকৌশল, এনার্জি, বিদ্যুৎ এবং স্বাস্থ্যসেবা সহ অগ্রাধিকার খাত গুলো তুলে ধরবে। যা দেশে অধিক হারে বিনিয়োগে সহায়ক হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডার পরিচালক মোঃ শাহ আলম। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/আরএম/ রাসেল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা