বাণিজ্য

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) ডিজিটাল প্লাটফর্মে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ১২২টি শাখা ও ৬টি উপশাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানরা এতে অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের চেয়ারম্যান এস.এম. আবু মহসীন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিথিদের মধ্যে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আবুল বাশার, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সোহেলা হোসেন, খায়রুল আলম চাকলাদার, তানজীনা আলী, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী, এফসিএ উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ খন্দকার নাইমুল কবির ও এম. শামসুল আরেফীনসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান এস.এম. আবু মহসীন বিগত বছর মহামারির পরিপ্রেক্ষিতে সৃষ্ট কঠিন পরিস্থিতিতে স্থবির অর্থনীতি সত্ত্বেও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য সবাইকে অভিন্দন জানান।

তিনি বলেন, ব্যাংকের ব্যবসার পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেজন্য আমাদের আরো আন্তরিকতার সাথে সেবার মান অক্ষুন্ন রাখতে হবে। স্ব স্ব এলাকায় ব্যবসার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করতে হবে। আগামী দিনেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আহ্বান জানান।

ব্যাংকের পরিচালকবৃন্দ তাদের বক্তব্যে আধুনিক তথ্য প্রযুক্তির অধিক ব্যবহারের মাধ্যমে উন্নততর গ্রাহকসেবা নিশ্চিত করে ব্যাংকের ব্যবসা বৃদ্ধির উপর জোর তাগিদ দেন। যাতে বিদ্যমান প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে এনসিসি ব্যাংক এর অবস্থান সুদৃঢ় থাকে।

সাননিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা