বাণিজ্য

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : ইসলামী ব্যাংক চট্টগ্রাম শাখা নর্থ ও সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৫ ফেব্রুয়ারি ২০২১ চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও মো. মোশাররফ হোসাইন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন।

চট্টগ্রাম নর্থ জোন প্রধান মো. নাইয়ার আজমের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মোহাম্মদ ইয়াকুব আলী। আরও বক্তব্য রাখেন- ব্যাংকের আগ্রাবাদ কর্পোরেট শাখা প্রধান মিয়া মো. বরকত উল্লাহ এবং খাতুনগঞ্জ কর্পোরেট শাখা প্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম।

জোনের শাখাসমূহের প্রধান, ম্যানেজার অপারেশন্স, বিভিন্ন ডিপার্টমেন্ট ও উপশাখার ইনচার্জরা সম্মেলনে অংশ নেন।

মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, করোনার এই সংকটে বিশ্বের অর্থনীতি যখন চ্যালেঞ্জের সম্মুখীন তখন ইসলামী ব্যাংক পরিবর্তিত এই পরিস্থিতিতে নিজেদের আরো বেশি গতিশীল করেছে। দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে জাতীয়ভাবে ঘোষিত প্রণোদনার সর্বোচ্চ পরিমাণ বিতরণ করছে ইসলামী ব্যাংক।

ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগৃহীত হয়েছে এই করোনাকালীন সময়ে যার প্রবৃদ্ধি প্রায় ৬০ ভাগ।

ব্যাংকের নিজস্ব সফটওয়্যার, আইব্যাংকিং ও সেলফিন অ্যাপস শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, এটিএম-সিআরএম এর বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ইসলামী ব্যাংকের সেবা দেশের সর্বত্র, সবসময়, সকল মানুষের পাশে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মান উন্নয়নে শাখাগুলোকে নলেজ সেন্টারে পরিণত করার নির্দেশনা দেন তিনি।

সান নিউজ/মামুন/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা