বাণিজ্য

সিটি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসাইন

নিজস্ব প্রতিবেদক : সিটি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. মো. আনোয়ার হোসাইন। সম্প্রতি তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি একই কমিটির সদস্য ছিলেন।

ড. মো. আনোয়ার হোসাইন মেঘনা ব্যাংক শরিয়াহ সুপারভাইজারি কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিগত সময়ে সোস্যাল ইসলামি ব্যাংক শরিয়াহ সুপারভাইজারি কমিটির সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

ড. আনোয়ার উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ। একইসঙ্গে তিনি ঢাকার রমনা পুলিশ কমপ্লেক্স জামে মসজিদের খতিব এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকার ইসলামিক স্টাডিজ বিভাগের এডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন খ্যাতিমান ইসলামিক স্কলার এবং নিয়মিত বিভিন্ন ইসলামি অনুষ্ঠানে রেডিও, টেলিভিশন ও ভার্চুয়াল মিডিয়ায় আলোচনা করে থাকেন।

ড. আনোয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে তার ‘দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ ও যাকাত : একটি তুলনামূলক পর্যালোচনা’ শীর্ষক গবেষণা অভিসন্ধর্ভের জন্য পিএইচডি ডিগ্রি এবং ‘বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে মাদরাসা শিক্ষা ও সাধারণ শিক্ষা: একটি তুলনামূলক আলোচনা’ শীর্ষক গবেষণা অভিসন্ধর্ভের জন্য এম ফিল ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে এমএ ডিগ্রি এবং কিং সউদ বিশ্বদ্যিালয়, রিয়াদ, সৌদি আরব থেকে আরবি ভাষা ও ইসলামি সংস্কৃতি বিষয়ে এমএল ডিগ্রি অর্জন করেন।

ড. আনোয়ারের একক ও যৌথভাবে আরবি এবং ইসলামিক স্টাডিজ বিষয়ে ২৬টি পুস্তক প্রকাশিত হয়েছে।

সান নিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা