জাতীয়

এনসিসি ব্যাংক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা সনদ জালিয়াতি করার মামলায় এনসিসি ব্যাংকের জুনিয়র অফিসার সিদ্দিকুর রহমানকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন। আদালত দণ্ডবিধির ৪৬৮ ধারায় এ আসামির ৫ বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড এবং ৪৭১ ধারায় ৩ বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি সিদ্দিক আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। অভিযোগ থেকে জানা যায়, সিদ্দিকুর রহমান এসএসসি পাশ। পরে তিনি ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজ থেকে এইচএসসির এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে এম.কম অনার্স ও মাস্টার্সের সার্টিফিকেট দাখিল করে এনসিসি ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে ২০০৯ সালের ১ জানুয়ারি চাকরি নেন। চাকরিতে থাকাকালে একটি দুর্নীতি মামলার তদন্ত চলাকালে তার সার্টিফিকেট জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

এরপর দুদক উপ-পরিচালক ফজললু হক বাদী হয়ে ২০১৭ সালের ১৫ নভেম্বর তার বিরুদ্ধে মতিঝিল থানা জাল জালিয়াতি ও প্রতারণার মামলা করেন। ২০১৮ সালের ১৮ এপ্রিল মামলায় চার্জশিট দাখিল করা হয়। ২০১৮ সালের ১২ ডিসেম্বর মামলায় সিদ্দিকের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়। মামলাটির বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা