বাণিজ্য

পুঁজিবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দাপট

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে অতি সম্প্রতি ‘দাপট’ দেখানো বীমা খাত কিছুটা ঝিমিয়ে পড়েছে। আর এর স্থান দখল করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানিগুলো।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সপ্তাহের শেষ কার্যদিবসে এ খাতের দাপটের মধ্য দিয়েই লেনদেন শেষ হয়েছে।

এদিন ব্যাংক খাতের ৩০টি কোম্পানির মধ্যে ২২ টি কোম্পানির দাম বেড়েছে; আর কমেছে মাত্র দুটি কোম্পানির দাম। আর্থিক প্রতিষ্ঠান খাতের ২টি কোম্পানির দাম কমলেও বেড়েছে ১৫টি কোম্পানির দাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে সবকটি মূল্য সূচক বেড়েছে। এদিন ডিএসই'র প্রধান মূল্য সূচক বা ডিএসই এক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩৬ পয়েন্টে। ডিএসইর শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে সবকটি মূল্য সূচকের উত্থান হলেও ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৪৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৮৫টির দাম।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ২১৩ কোটি ৪৫ লাখ টাকা। যা আগের দিন ছিল ১ হাজার ৪১৬ কোটি ৪ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ২০২ কোটি ৫৯ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৫৮ পয়েন্ট। সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৫৮ কোটি ৩৩ লাখ টাকা। লেনদেনে অংশ নিয়েছে মোট ২৫৬টি প্রতিষ্ঠান। এর মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১০৫টির এবং ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে রবির শেয়ার। কোম্পানিটির ২৮১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ১৯০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।

এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, লাফার্জহোলসিম, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং বিডি ফাইন্যান্স।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা