বাণিজ্য

১৭ মার্চ শুরু হচ্ছে না বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৭ মার্চ শুরু হচ্ছে না ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার মেলা না হওয়ার সম্ভাবনাই বেশি। এ সংক্রান্ত আবেদনের অনুমোদন দেননি প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, করোনা মহামারির কারণে বছরের শুরুর পরিবর্তে ১৭ মার্চ আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের প্রস্তুতি নিয়ে কাজ এগোতে থাকে কর্তৃপক্ষ। সে অনুযায়ী সব প্রস্তুতিও এগিয়ে নেয়া হয়। গতকাল সোমবার (১৮ জানুয়ারি) জাতীয় দৈনিকে মেলার প্যাভিলিয়ন/রেস্টুরেন্ট/স্টলের স্পেস বরাদ্দের জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তিও দেয় রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

তবে মঙ্গলবার রফতানি উন্নয়ন ব্যুরোর একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়। তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার অনুমোদন দেননি। তাই মেলা হচ্ছে না।

এদিকে, আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২১ হচ্ছে কি-না, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, ‘আপাতত হচ্ছে না বা না হওয়ার সম্ভাবনাই বেশি; এতটুকু বলা যায়। কাল (২০ জানুয়ারি) সব ক্লিয়ার করে বলা যাবে।’

উল্লেখ্য, ২৫ বছরে ধরে রাজধানীর আগারগাঁওয়ে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলা উদ্বোধন করেন। এবার করোনার কারণে সেটা পিছিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ১৭ মার্চকে কেন্দ্র করে মাসব্যাপী এ মেলা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বসার কথা ছিল এই মেলা। ২০ একর (৮.১ হেক্টর) জমিতে ওই প্রদর্শনী সেন্টার করে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএসসিইসি)। এটি বাংলাদেশ ও চীনের একটি যৌথ প্রকল্প। ৭৯৬ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের ৬২৫ কোটি টাকা অনুদান হিসেবে দিয়েছে চায়না এইড।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা