বাণিজ্য

আধাঘণ্টায় ৬শ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ারবাজারে লেনদেনে ব্যাপক তেজিভাব দেখা যাচ্ছে। মাত্র আধাঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬০০ কোটি টাকার লেনদেন হয়ে গেছে। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে মূল্য সূচক।

এদিন লেনদেন শুরু হওয়ার আগেই ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে যায়। প্রি-ওপেনিং সিস্টেম চালু থাকায় অনেক বিনিয়োগকারী বিভিন্ন কোম্পানির শেয়ার দাম বাড়িয়ে ক্রয়-বিক্রয়ের আদেশ দেন। এতেই লেনদেন শুরু হওয়ার আগেই সূচকের এই বড় উত্থান হয়।

লেনদেন শুরুর পরও সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে। তবে দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় নাম লেখায় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ৫০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫৭ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ বেড়েছে ১ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ২০ পয়েন্ট।

ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৪টির। আর ৭১টির দাম অপরিবর্তিত রয়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭১ কোটি ২৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৩১ কোটি ৬২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ১৪০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা