বাণিজ্য

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে হচ্ছে বার্জারের নতুন কারখানা

সান নিউজ ডেস্ক: নতুন করে ৪শ লোকের কর্মসংস্থানের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বার্জার পেইন্টস।

শুক্রবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্জার পেইন্টসের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পগরে ৩০ একর জমিতে কারখানা নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাজ্য ভিক্তিক বিশ্বের অন্যতম রং নির্মাতা প্রতিষ্ঠান বার্জার বাংলাদেশ লিমিটেড। এটি বাংলাদেশে তাদের তৃতীয় কারখানা। এখানে প্রায় ২৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। কর্মসংস্থান হবে প্রায় ৪০০ লোকের। কারখানা নির্মাণের পুরো কাজ শেষ হতে সময় লাগবে প্রায় ৫ বছর। বরাদ্দকৃত জমিতে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবন, ওয়্যারহাউজ, লজিস্টিক এলাকা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধনাগার, সড়ক, ডরমিটরি, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ কেন্দ্র ও সবুজায়ন করা হবে।

পবন চৌধুরী বলেন,করোনাকালীন সময়েও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নতুন নতুন বিনিয়োগ আসছে। বিদেশি কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করে হতাশ হবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ৫শ একর জমিতে শিগগিরই গাড়ি তৈরি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। বাংলাদেশ, জাপান ও ভারত যৌথভাবে এখানে গাড়ি তৈরি করবে। প্রথমে আমরা ৩১ হাজার একর জমিতে মাষ্টারপ্ল্যান করে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গড়েছি। পর্যায়ক্রমে এটি সন্দ্বীপ ও কোম্পানিগঞ্জ পর্যন্ত বিস্তৃত হবে। যার মোট আয়তন হবে প্রায় ৬০ হাজার একর জমি।

বার্জার পেইন্টস এর ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী বলেন, আমরা খুলনায় বার্জার পেইন্ট এর নতুন কারখানা স্থাপন করতে চেয়েছিলাম। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের পরিবেশ দেখে এখানে না এসে পারলাম না। আজকের দিনটা আমার জন্য ও পবন চৌধুরীর জন্য একটি বিশেষ দিন। কারণ আমরা একই প্রতিষ্ঠান থেকে পাস করেছি। অনেক দিন পর এক সাথে মিলিত হয়েছি। আমরা প্রায় ৩০ একর জমিতে কারখানা স্থাপন করতে যাচ্ছি।

অনুষ্ঠানে বেজার প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল ফারুক, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, বেজা কর্মকর্তা কায়সার খসরু, সহকারী কমিশনার (ভূমি) সবুল চাকমা, বেজা কর্মকর্তা আব্দুল কাদের খান সহ বেজা ও বার্জার পেইন্টস এর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা