বাণিজ্য

বিদেশি ঋণ আনার পথ সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : সেবা খাতের বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশের সহযোগী প্রতিষ্ঠান ও শেয়ার হোল্ডার থেকে ঋণ আনার সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কার্যক্রম শুরুর ৬ বছর পর্যন্ত বিদেশি প্রতিষ্ঠানগুলো এ ঋণ আনার সুযোগ পাবে।

মঙ্গলবার ( ১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে কার্যক্রম চালানো বিদেশি মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের জন্য ঋণ গ্রহণ অনেক সহজ করে দিল কেন্দ্রীয় ব্যাংক।

এতদিন শুধু উৎপাদন খাতের বিদেশি প্রতিষ্ঠানগুলোকে এভাবে দেশের বাইরে থেকে স্বল্পমেয়াদি ঋণ নেয়ার সুযোগ দেয়া হয়েছে। এক্ষেত্রে কার্যক্রম শুরুর ৩ বছরের মধ্যে এ ঋণ আনার সুযোগ ছিল। মঙ্গলবারের প্রজ্ঞাপনের ফলে বিদেশি উৎপাদন ও সেবা খাতের সব প্রতিষ্ঠানই কার্যক্রম শুরুর ৬ বছরের মধ্যে এভাবে ঋণ আনতে পারবে।

তবে ট্রেডিং খাতের ব্যবসাগুলোর জন্য এ সুবিধা প্রযোজ্য হবে না। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনের ভাষ্যমতে, এখন থেকে উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান ছাড়াও সেবা খাতের শিল্পপ্রতিষ্ঠানও তাদের বিদেশি সহযোগী প্রতিষ্ঠান ও শেয়ার হোল্ডারদের কাছ থেকে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ গ্রহণ করতে পারবে।

এ সুবিধা ট্রেডিং খাতের ব্যবসার জন্য প্রযোজ্য হবে না। উৎপাদন ও সেবা কার্যক্রম শুরুর পর ছয় বছর পর্যন্ত এ সুবিধা গ্রহণ করা যাবে। এতদিন তিন বছর পর্যন্ত এ সুবিধা নেয়া যেত। একই সঙ্গে বিনিময় যোগ্য বৈদেশিক মুদ্রায় এ ঋণ গ্রহণের ক্ষেত্রে সুদ পরিশোধ করা যাবে সর্বোচ্চ ৩ শতাংশ হারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা