বাণিজ্য

ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, লেনদেন ছাড়াল ৩০০ কোটি

নিজস্ব প্রতিবেদক : নতুন বছরে দেশের শেয়ারবাজারে লেনদেনের ক্ষেত্রে অন্য রকম হাওয়া লেগেছে। বছরের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মাত্র ১০ মিনিটেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০০ কোটি টাকার লেনদেন হয়েছে।

এমন বড় অঙ্কের লেনদেনের পাশাপাশি মূল্যসূচকেও বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ মিনিটে বেড়েছে ৬৫ পয়েন্ট। সেই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের শুরুতে মূল্যসূচকের বড় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন লেনদেন শুরু হতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্যসূচক ৭৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে।

এতে প্রথম ১০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক বাড়ে ৬৫ পয়েন্ট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ২০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ বেড়েছে ৮ পয়েন্ট। ডিএসই-৩০ সূচক বেড়েছে ২২ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৮৮টির। ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

মাত্র ২০ মিনিটের লেনদেনেই ডিএসইতে ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগে বছরের প্রথম কার্যদিবস রোববার ১ হাজার ৯২৫ কোটি ৭৭ টাকার লেনদেন হয়। দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন হয় ২ হাজার ১৯৩ কোটি ১ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৯৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা