বাণিজ্য

ভারতীয় পেঁয়াজে সয়লাব চট্টগ্রামের বাজার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে আসতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ।

দীর্ঘ প্রায় ৫ মাসের বেশি ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকার পর সম্প্রতি রপ্তানি শুরু হওয়ার প্রথম ধাপেই প্রায় ৫০ মেট্রিকটন ভারতীয় পেঁয়াজ চট্টগ্রামের বাজারে এসে পৌঁছেছে রোববার (৩ জানুয়ারি)।

সোমবার (৪ জানুয়ারি) আসতে পারে আরও সমপরিমাণ পেঁয়াজ। এদিকে চাহিদার তুলনায় অতিরিক্ত মজুদ থাকার পাশাপাশি ভারতীয় পেঁয়াজ আমদানি হতে থাকায় পেঁয়াজের মূল্যে রীতিমত ধস নেমেছে। পাইকারি বাজারে পেঁয়াজের কেজি প্রতি মূল্য কমেছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত।

চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার থেকেই চট্টগ্রামের বাজারে ভারতীয় পেঁয়াজ আসতে শুরু করেছে।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস জানান, হঠাৎ করেই ভারতীয় পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। রোববার এক দিনেই ৫০ মেট্রিকটনের মতো পেঁয়াজ বাজারে এসেছে। এছাড়া, বিভিন্ন দেশ থেকে আমদানি করা বিপুল পরিমাণ পেঁয়াজ ব্যবসায়ীদের গুদামে মজুদ রয়েছে। চাহিদার তুলনায় অধিক পেঁয়াজ আমদানি হওয়ায় বাজারে পেঁয়াজের মূল্যে রীতিমত ধস নেমেছে। পক্ষান্তরে গুদামেও বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা গিয়েছে।

খাতুনগঞ্জে পেঁয়াজের আমদানিকারক সরওয়ার হোসেন নামের এক ব্যবসায়ী জানান, বাজারে এখন পেঁয়াজের কোনো সংকট নেই। মৌসুম শুরু হওয়ায় দেশীয় পেঁয়াজও বাজারে আসতে শুরু করেছে।

অপরদিকে, মিশর, তুরস্ক, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা বিপুল পরিমাণ পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আসতে থাকায় চাহিদার তুলনায় শত শত টন পেঁয়াজ গুদামে মজুদ থেকে যাবে। এতে পেঁয়াজ নষ্ট হয়ে বড় ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

এদিকে, পেঁয়াজের বাজার মূল্য সম্পর্কে হামিদ উল্লাহ মার্কেটের ব্যবসায়ী কামাল উদ্দিন জানান, দুই দিন আগেও যে পেঁয়াজের কেজি ৫৫ টাকা পাইকারি বিক্রি হয়েছে সেই পেঁয়াজ একদিনের ব্যবধানে ৪০ থেকে ৪৫ টাকায় নেমে এসেছে। বর্তমানে বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৪৫ থেকে ৪৭ টাকায়। এছাড়া দেশীয় পেঁয়াজ ৩২-৩৫ টাকা, তুরস্কের পেঁয়াজ ৩০ টাকা থেকে ৩৫ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ২৫ থেকে ২৭ টাকা এবং নেদারল্যান্ডের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা কেজি দরে।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন জানান, দেশীয় পেঁয়াজ উত্তোলন ও বিক্রির সময়ে ভারতীয় পেঁয়াজ আমদানি হতে থাকায় দেশের কৃষকরা উপযুক্ত মূল্য পাওয়া থেকে বঞ্চিত হবে। অনেকেই উৎপাদন খরচও তুলতে পারবে না, এতে দেশীয় কৃষকরা পেঁয়াজ উৎপাদনে নিরুৎসাহিত হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা