বাণিজ্য

চিনিকল শ্রমিকদের বকেয়া পরিশোধ শিগগিরই : শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : চিনিকলগুলোতে কর্মরত শ্রমিকদের বকেয়া বেতন শিগগিরই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি আরও জানান, আখ মাড়াই স্থগিত থাকা চিনিকলগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে আখ ক্রয় করা হচ্ছে। চিনিকলগুলোতে আখ থেকে চিনি উৎপাদনে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ হতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির সভাপতিত্বে ভার্চুয়াল সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বিএসএফআইসির চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু, সাবেক চেয়ারম্যান সনৎ কুমার সাহা ছাড়াও সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং বিএসএফআইসির আওতাধীন চিনিকলগুলোর ব্যবস্থাপনা পরিচালকগণ অংশগ্রহণ করেন। শিল্প সচিব কে এম আলী আজম সভাটি সঞ্চালনা করেন।

সভায় শিল্পমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো লাভজনক করতে বহুমুখী পণ্য উৎপাদনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে চিনিকলগুলোর উৎপাদনশীলতা বাড়াতে বিদেশি বিনিয়োগের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় চিনিকলগুলোর যে আধুনিকায়ন হচ্ছে, সেই ধারাকে সমন্বিত রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি। শিল্পমন্ত্রী আখ ক্রয় ও সরবরাহ কার্যক্রম সুষ্ঠুভাবে দ্রুততর করার জন্য চিনিকলগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা প্রদান করেন।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার যোগ্য ও দক্ষ কর্মকর্তাকে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আখ ক্রয় যাতে সঠিক হয়, সেটি নিশ্চিত করতে হবে। প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর আর্থিক পরিস্থিতি নিরূপণের জন্য অডিট করার নির্দেশনা দিয়ে বলেন, আর্থিক অনিয়মের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, আখ থেকে চিনি উৎপাদন কম হওয়ায় লোকসান সত্ত্বেও কৃষকদের কথা চিন্তা করে চিনিকলগুলোর উৎপাদন কার্যক্রম চালু রাখা হচ্ছে। সংশ্লিষ্ট সকলের কাছ থেকে সহযোগিতা পাওয়ায় আখচাষিরাও উপকৃত হচ্ছে।

শিল্প সচিব বলেন, চিনিকলগুলোর উৎপাদন কার্যক্রমে অবশ্যই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। এজন্য সার্বিক সহযোগিতা নিয়ে দক্ষতার সঙ্গে চিনি উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হবে।

ভার্চুয়াল আলোচনা সভায় ব্যবস্থাপনা পরিচালকগণ চিনিকলগুলোর আখ মাড়াই কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি উপস্থাপন করেন।

সান নিউজ/আরআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা