সংগৃহীত ছবি
জাতীয়

বন্ধ চিনিকল শিগগির চালু হবে

নিজস্ব প্রতিবেদন : দেশের বন্ধ চিনিকলগুলো শিগগির চালু হবে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের ছয়টি বন্ধ চিনিকলে উৎপাদন পুনরায় চালুর জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

আরও পড়ুন : রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে

শনিবার (১৬ নভেম্বর) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকল সফরকালে একথা জানান তিনি।

আদিলুর রহমান খান বলেন, ‘সরকার ইতোমধ্যে এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি কমিটি গঠন করেছে। যত দ্রুত সম্ভব চিনি উৎপাদন পুনরায় শুরুর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন : নারীদের ১০০ আসন দিতে হবে

২০২০ সালের ডিসেম্বরে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেতাবগঞ্জসহ দেশের ৬টি চিনিকল বন্ধ করে দেয়। সেগুলো হলো- কুষ্টিয়া চিনিকল, রংপুরের শ্যামপুর চিনিকল, দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল, পঞ্চগড় চিনিকল, পাবনা চিনিকল ও রংপুর চিনিকল।

সফরকালে আদিলুর রহমান খান সেতাবগঞ্জ চিনিকলের ভূমি দখল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাসারকে দখলকৃত জমি পুনরুদ্ধার করার নির্দেশ দেন এবং লেন, 'চিনিকলের বিশাল অংশের জমি প্রভাবশালী স্থানীয়রা দখল করেছে। এই জমি পুনরুদ্ধারে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।'

আরও পড়ুন : পল্লবীতে ২ ছেলেকে হত্যা করল বাবা

এ সময় আখচাষিদের প্রতি সরকারের আর্থিক সহায়তার কথাও উল্লেখ শিল্প উপদেষ্টা করে বলেন, ‘এ পর্যন্ত আখ সরবরাহের বকেয়া পরিশোধের জন্য ১০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। শিগগির আরও ১২০ কোটি টাকা দেওয়া হবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা