টেকলাইফ

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হ্যাক হতে পারে যে কারও ফেসবুক অ্যাকাউন্ট। এরপর আপনার ব্যক্তিগত তথ্য, ছবি সব চলে যেতে পারে অন্যের হাতে। আপনার অ্যাকাউন্ট, পরিচয় দিয়ে হ্যাকার করতে পারে নানা অপকর্ম। যার দায় আসতে পারে আপনার ওপরই। তাই তো অ্যাকাউন্ট হ্যাক হলে দ্রুত যে কাজগুলো করতে হবে।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে রিলসের নতুন ফিচার

চলুন জেনে নেওয়া যাক সেসব কাজগুলো-

কখনও যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে প্রথমেই www.facebook.com লিঙ্কে প্রবেশ করুন। এরপর ‘মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজড’-এ ক্লিক করুন। হ্যাক হওয়া অ্যাকাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা দুটি অপশনের (ইমেইল বা ফোন নম্বর) যে কোনো একটির ইনফরমেশন দিন।

প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত অ্যাকাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরনো পাসওয়ার্ড চাইবে; এখানে আপনার পুরনো পাসওয়ার্ডটি দিয়ে ‘কন্টিনিউ’ করুন।

আরও পড়ুন: জিমেইলে দুই স্তরের নিরাপত্তা চালুর পদ্ধতি

যদি হ্যাকার ইমেইল অ্যাড্রেস পরিবর্তন না করে থাকে তাহলে আপনাকে ইমেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব। যদি হ্যাকার এরই মধ্যে অ্যাকাউন্টের ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বরসহ লগইনের জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তাহলে নিড আনাদার ওয়ে টু অথেন্টিকেটেড?

সাবমিটে রিকোয়েস্ট টু ফেসবুকে ক্লিক করলে প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফরম পূরণের মাধ্যমে হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়ায় ব্যাংকিয়ের শিকার হলে সিআইডির সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি এসে অভিযোগও জানাতে পারবেন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা