টেকলাইফ

জিমেইলে দুই স্তরের নিরাপত্তা চালুর পদ্ধতি 

তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলের অ্যাকাউন্টে থাকা তথ্য চুরি করতে প্রায় নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। তাই সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে জিমেইলে রয়েছে দুই স্তরের নিরাপত্তা সুবিধা।

আরও পড়ুন: ফায়ারফক্সের নতুন রিভিউ চেকার

এ সুবিধা চালু থাকলে পাসওয়ার্ড লেখার পর ব্যবহারকারীর ফোনে বার্তা বা কোড পাঠানো হয়ে থাকে। কোডটি ব্যবহার করেই শুধু অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। এর ফলে হ্যাকাররা পাসওয়ার্ড হ্যাক করলেও জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ থাকে। জিমেইলে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।

কম্পিউটার থেকে- জিমেইলে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালুর জন্য কম্পিউটারের যে কোনো ব্রাউজারের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এর পর নতুন একটি ট্যাব চালু করে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আরও পড়ুন: বন্ধ ৩ দিনের ইন্টারনেট প্যাকেজ

এর পর প্রদর্শিত পেজের নিচে থাকা ‘গেট স্টার্টেড’ বাটনে ক্লিক করে ইমেইলের পাসওয়ার্ড লিখলেই পরের পৃষ্ঠায় সংযুক্ত যন্ত্র ও কোড পাওয়ার মাধ্যমগুলো দেখা যাবে। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করার পর ফোন নম্বর লিখে কোড পাওয়ার পদ্ধতি নির্বাচন করতে হবে।

এর পর সেন্ড বাটনে ক্লিক করলেই ফোনে একটি কোড পাঠাবে জিমেইল। কোডটি দিয়ে পরিচয় যাচাই করার পর ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ অপশনে থাকা ‘টার্ন অন’ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই চালু হয়ে যাবে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন: প্লাস্টিক মিলল মেঘের ভেতর

স্মার্টফোন থেকে- ফোন থেকে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালুর জন্য প্রথমে জিমেইলের প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এর পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশন ট্যাপ করে পরের পৃষ্ঠায় থাকা সিকিউরিটি ট্যাব অপশন নির্বাচন করতে হবে।

এবার স্ক্রল করে টু স্টেপ ভেরিফিকেশন ট্যাপ করার পর যন্ত্র নির্বাচন করে গেট স্টার্টেড বাটনে ক্লিক করতে হবে। এর পর ফোন নম্বর লিখে কোড পাওয়ার পদ্ধতি নির্বাচন করলেই ফোনে একটি কোড পাঠাবে জিমেইল।

কোডটি দিয়ে পরিচয় যাচাই করার পর নেক্সট বাটনে ট্যাপ করতে হবে। পরের পৃষ্ঠায় থাকা ‘টার্ন অন’ বাটনে ট্যাপ করলেই চালু হয়ে যাবে টু ফ্যাক্টর অথেনটিকেশন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা