সংগৃহীত
টেকলাইফ

বন্ধ ৩ দিনের ইন্টারনেট প্যাকেজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বন্ধ হয়ে গেলো ৩ দিনের মোবাইল ইন্টারনেট প্যাকেজ। গ্রাহকরা শনিবার মধ্যরাত থেকে ৩ দিনের প্যাকেজ কিনতে পারছেন না। এখন থেকে মানুষকে অন্তত ৭ দিন মেয়াদি প্যাকেজ কিনতে হবে। সাত দিনের প্যাকেজের দাম ৩ দিন মেয়াদি প্যাকেজের চেয়ে বেশি।

আরও পড়ুন: নতুন অভিযোগ আইফোন-১৫

রোববার (১৫ অক্টোবর) সকালে থেকে দেখা গেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের মাই জিপি অ্যাপে ৩ দিন মেয়াদের এক গিগাবিট (জিবি) ডাটার প্যাকেজ নেই। সাত দিন মেয়াদে ৩ জিবি ডাটা কিনতে ব্যয় হবে ৯৮ টাকা ও একই মেয়াদে ১০ জিবি নিলে দাম পড়বে ১৬৯ টাকা। তবে অ্যাপে ১ দিনে ৫১২ মেগাবাইটের ২৮ টাকার প্যাকেজটি সেখানে দেখা যায়।

ইন্টারনেট যাদের একেবারেই জরুরি, তারা বাড়তি ব্যয় করে ইন্টারনেট ব্যবহার করবেন। প্রয়োজন না থাকলেও অনেক মানুষকে বেশি মেয়াদের বেশি দামি প্যাকেজ কিনতে হবে। অপারেটরদের হিসাবে, মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীদের ৬৯% বেশি ৩ দিনের প্যাকেজ ব্যবহার করেন। দেশে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ১২ কোটি।

আরও পড়ুন: ৭৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ

বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশনের (বিটিআরসি) ইন্টারনেট প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশিকায় শুধু ৭ ও ৩০ দিন মেয়াদি প্যাকেজ রাখার সুযোগ দেওয়া হয়েছে। এর বাইরে থাকতে পারবে অনির্দিষ্ট মেয়াদের (আনলিমিটেড) প্যাকেজ। মোট ৪০টি প্যাকেজ দিতে পারবে অপারেটররা। এত দিন ৩, ৭, ১৫, ৩০ ও অনির্দিষ্ট মেয়াদের প্যাকেজ ছিল। অপারেটরগুলো মোট ৯৫টি প্যাকেজ দিতে পারত।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির যুক্তি হলো, বেশিসংখ্যক প্যাকেজের কারণে গ্রাহকেরা বিভ্রান্ত হয়। অল্প মেয়াদের প্যাকেজের কারণে অসচেতন গ্রাহকেরা ক্ষতিগ্রস্তও হয়।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

গত ১৭ সেপ্টেম্বর ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বিটিআরসি আয়োজিত এক অনুষ্ঠানে জানান, মেয়াদের চক্র ও প্যাকেজের চক্রের উদ্দেশ্য হচ্ছে অতিরিক্ত মুনাফা করা। লাভ কমে যাচ্ছে বলেই অপারেটররা ৩ দিনের মেয়াদ চাচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা