ফাইল ছবি
টেকলাইফ

তথ্য চুরি করছে ফোনের ৬০ অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন বহুল ব্যবহৃত একটি ডিভাইস।স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ থাকে। যা দৈনন্দিন অনেক কাজ অনেক সহজ করে দেয়।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকে শেয়ারিং

কিন্তু এসব অ্যাপই আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। চুরি হতে পারে আপনার ফোনের গুরুত্বপূর্ণ তথ্য।

প্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে আর সেই সঙ্গে বাড়ছে জালিয়াতি। প্রযুক্তিকে কাজে লাগিয়েই সারা বিশ্বজুড়ে পাতা হচ্ছে প্রতারণার ফাঁদ। যার অন্যতম হাতিয়ার নানা ধরনের অ্যাপ। সম্প্রতি স্মার্টফোনের ৬০ অ্যাপে ম্যালওয়ারের অস্তিত্ব পেয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ৪২ লাখ ভিডিও সরালো টিকটক

অ্যাপগুলোর মধ্যে সোয়াইপ ব্রিক ব্রেকার, মানি ম্যানেজার খরচ ও বাজেট, জিওএম প্লেয়ার, লাইভ স্কোর, রিয়েল-টাইম স্কোর, পিকিকাস্ট, কম্পাস ৯: স্মার্ট কম্পাস, জিওএম অডিও এবং বেশ কয়েকটি অ্যাপ রয়েছে।

অ্যাডওয়্যার এবং ম্যালওয়্যার সংক্রমণের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে ডিভাইসের অতিরিক্ত গরম হওয়া এবং দ্রুত ব্যাটারি ফুরিয়ে যাওয়া।

যেসব ব্যবহারকারীরা এই অ্যাপ ইনস্টল করেছেন তাদের অবিলম্বে এই অ্যাপগুলোর সর্বশেষ সংস্করণ আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে সম্ভাব্য ঝুঁকি কমানো যায়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা