ছবি-সংগৃহীত
টেকলাইফ

বাংলাদেশ থেকে ৪২ লাখ ভিডিও সরালো টিকটক

সান নিউজ ডেস্ক: বিভিন্ন দেশে নানা কারণে নিষিদ্ধ জনপ্রিয় শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটক। তবে এবার টিকটক কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশ থেকে সাড়ে ৪২ লাখ ভিডিও সরিয়ে নিলো প্ল্যাটফর্মটি।

আরও পড়ুন: সুদানে যুদ্ধবিরতি ঘোষণা

টিকটকের রয়েছে নিজস্ব কিছু গাইডলাইন। যেগুলো না মানার কারণেই বাংলাদেশি ব্যবহারকারীদের কনটেন্ট সরিয়ে নিয়েছে টিকটক। গত বছর অর্থাৎ ২০২২ সালের শেষ চার মাসে বাংলাদেশ থেকে সরানো হয়েছে ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও। যেগুলো স্বয়ংক্রিয়ভাবেই সরানো হয়েছে প্ল্যাটফর্ম থেকে।

এর মধ্যে ব্যবহারকারীরা দেখার আগেই ৯৫ শতাংশ ভিডিও সরিয়ে ফেলেছে টিকটক। নীতিমালা লঙ্ঘন করে এমন ভিডিওর ৯৬.৮ শতাংশ সরিয়ে ফেলা হয়েছে এক দিনের মধ্যে। চতুর্থ প্রান্তিকে ভিডিও অপসারণের সক্রিয় হার ৯৯.৫ শতাংশ। এছাড়া প্ল্যাটফরমটিতে স্প্যাম ছড়ানো এবং স্প্যাম ভিডিও পোস্ট করার দায়ে বেশ কিছু অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন: ঈদের ছুটিতেও যেসব ব্যাংক খোলা

এমনকি স্বয়ংক্রিয় উপায়ে তৈরি হওয়া স্প্যাম অ্যাকাউন্ট থেকে রক্ষা পেতেও সক্রিয় ব্যবস্থা গ্রহণ করেছে টিকটক। নিজেদের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে এসব তথ্য প্রকাশ করেছে শর্ট ভিডিও প্ল্যাটফরম টিকটক।

২০২২ সালের চতুর্থ প্রান্তিকের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়। চতুর্থ প্রান্তিকে টিকটক বিশ্বব্যাপী ৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮১৯টি ভিডিও সরিয়েছিল। এই সংখ্যা টিকটকে আপলোড হওয়া সব ভিডিওর ০.৬ শতাংশ। যার মধ্যে ১ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ৩১৬টি অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে কারণ এর ব্যবহারকারীর বয়স ১৩ বছরের কম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা