ছবি-সংগৃহীত
টেকলাইফ

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হল ‘টিকটক’

আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটকের ব্যবহার নিষিদ্ধ করলো অস্ট্রেলিয়া। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে দেশটি।

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে আসছে চ্যাট লকের সুবিধা

মঙ্গলবার (৪ এপ্রিল) এই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অস্ট্রেলিয়ার সংবাদপত্রের খবরে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্র দপ্তরের পর্যালোচনা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছেন।

এছাড়া ভিক্টোরিয়া প্রদেশও সরকারি ফোনে চীনা এই ভিডিও অ্যাপ নিষিদ্ধ করবে বলে দ্য এজ পত্রিকা জানিয়েছে। প্রাদেশিক সরকারের একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ফেডারেল সরকারের নির্দেশনা অনুসরণ করবে ভিক্টোরিয়া।

আরও পড়ুন : টুইটারের সোর্স কোড ফাঁস

নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার পরামর্শ অনুযায়ী ক্যানবেরার অ্যাটোর্নি-জেনারেল মার্ক ড্রেফুস নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেন, পদক্ষেপটি যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে। তবে টিকটক অ্যাপের অস্ট্রেলিয়ায় নিযুক্ত চীনা মহাপরিচালক লি হান্টার বলেন, এই সিদ্ধান্তে আমরা হতাশ। আমাদের দৃষ্টিতে, সিদ্ধান্তটি রাজনীতি দ্বারা প্রভাবিত।

অ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা শও জি চিউ জানান, চীনা সরকার কখনোই তাদের কাছে ব্যবহারকারীদের তথ্য চায়নি। ভবিষ্যতে কখনও চাইলেও তারা তথ্য দেবে না।

টিকটকের তথ্য অনুযায়ী, এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় ১৮ বা তার বেশি বয়সী টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছিলো প্রায় ৮৩ লাখ।

আরও পড়ুন : ইতালিতে নিষিদ্ধ চ্যাটজিপিটি!

প্রসঙ্গত, টিকটকের মালিকানায় রয়েছে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স। দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে, জনপ্রিয় এই অ্যাপ ব্যবহার করে চীন নজরদারি করছে। ব্যবহারকারীদের তথ্য টিকটক কর্তৃপক্ষ চীনের হাতে তুলে দেয়। চীনের এসব পদক্ষেপ পশ্চিমা দেশগুলোর জন্য গুরুতর নিরাপত্তা হুমকি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা