সংগৃহীত
টেকলাইফ

শেয়ারের মূল্য নির্ধারণ করবে এআই 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) এক গবেষণায় বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারের মাধ্যমে শেয়ারের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা যাবে।

আরও পড়ুন: বন্ধ হতে পারে লাখ লাখ জিমেইল

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কীভাবে অ্যাকাউন্টিং ইনফরমেশন শেয়ারের ভবিষ্যৎ মূল্য নির্ধারণের ক্ষেত্রে ভূমিকা রাখে তা বিআইসিএম’র গবেষণায় উঠে এসেছে। শেয়ারের ভবিষ্যৎ মূল্য নির্ধারণের ক্ষেত্রে ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট যতগুলো অ্যাকাউন্টিং ইনফরমেশন রয়েছে তার মধ্যে শুধু শেয়ারপ্রতি আয় (ইপিএস), শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ও শেয়ার প্রতি ক্যাশ ফ্লোর অগ্রাধিকার রয়েছে।

এনএভি ও শেয়ার প্রতি ক্যাশ ফ্লোর অবদান এ ক্ষেত্রে খুব নগণ্য। শেয়ার মূল্যায়নের ক্ষেত্রে সাধারণত বিনিয়োগকারীরা ফিন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রধান সূচকগুলোকে সমানভাবে আলোকপাত না করে মূল্য নির্ধারণ করে থাকেন। বিআইসিএম’র গবেষণায় উল্লেখ করা হয়ছে এআই ব্যবহারের মাধ্যমে তুলনামূলক সহজে শেয়ারের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা সম্ভব- বলে।

আরও পড়ুন: মোবাইলের স্ক্রিন কালো হলে করণীয়

নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহীনা সুলতানা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা, শেয়ারের মূল্য নির্ধারণ ও অ্যাকাউন্টিং ইনফরমেশনের ব্যবহার এ ৩ টি বিষয় একীভূতকরণ নতুন একটি উদ্যোগ। এ উদ্যোগকে তিনি সফল বাস্তবায়ন করার লক্ষ্যে গবেষণা কর্মটি আরও সমৃদ্ধ করার ব্যাপারে পরামর্শ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেসের সহযোগী অধ্যাপক ড. অদিতি শামস জানান, একাডেমিক ক্ষেত্রেও এর প্রভাব কি হতে পারে, তা আলোচ্য গবেষণায় অন্তর্ভুক্ত করা যেতে পারে।

আরও পড়ুন: টুইটারেও ভিডিও চ্যাট

বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার জানান, অ্যাকাউন্টিংয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগ একটি কঠিন বিষয়। বিষয়টি এ গবেষণায় অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। শেয়ারের মূল্য নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথভাবে ব্যবহার করা গেলে বিনিয়োগকারীদের জন্য শেয়ার নির্বাচনও সহজ হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা