সংগৃহীত ছবি
টেকলাইফ

বন্ধ হতে পারে লাখ লাখ জিমেইল

তথ্যপ্রযুক্তি ডেস্ক : জিমেইল বর্তমানে একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ। জিমেলই ব্যবহার করে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, ছবি এবং ভিডিও শেয়ার করা যায়। অফিসের কাজ থেকে শুরু করে স্কুলের কাজ এবং ব্যক্তিগত প্রয়োজনেও জিমেইল ব্যবহার করা হয়।

আরও পড়ুন : ৪টি মডেলে আসছে আইফোন-১৫

সম্প্রতি গুগল লাখ লাখ জিমেলই ইউজারকে একটি ই-মেইল পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, যেসব ইউজার বিগত ২ বছর ধরে জিমেইলে সক্রিয় নেই, তাদের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ১ ডিসেম্বর থেকে ডিলিট করা শুরু হবে। এতে লাখ লাখ ইউজারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জেনে রাখা ভালো, জিমেলই এবং অন্যান্য অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টের সাহায্যে রক্ষণাবেক্ষণ করা হয়। তাই কোনো ইউজারের জিমেলই অ্যাকাউন্ট ডিলিট করা হলে, সেই অ্যাকাউন্ট দিয়ে খোলা গুগল ড্রাইভ, ডকস, মিট, ক্যালেন্ডার, ইউটিউব ও ছবি ডিলিট হয়ে যাবে।

আরও পড়ুন : ফোনের কভারের দাগ দূর করুন

অন্যান্য বিভিন্ন পরিষেবাগুলোও ব্যবহার করতে পারবেন না। অ্যাকাউন্ট ডিলিট করার আগে ই-মেলের মাধ্যমে ইউজারদের প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেবে গুগল। চাইলে নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত করতে পারেন সেই ইউজার।

কোনো ইউজার যদি গত ২ বছর ধরে নিজেদের জিমেল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, তাহলে তিনি সেই অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ করতে পারেন। এর জন্য তাকে কোম্পানির বিভিন্ন সার্ভিস ব্যবহার করতে হবে। যেমন–

আরও পড়ুন : ১৪ ইন্টারনেট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

(১) ই-মেল সেন্ড করা বা পড়া।

(২) গুগল ড্রাইভ ব্যবহার করা।

(৩) ইউটিউব ভিডিও দেখা বা ছবি শেয়ার করা।

(৪) প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা বা গুগল সার্চ ব্যবহার করে যেকোনো কিছু সার্চ করা।

(৫) যেকোনো তৃতীয় পক্ষের অ্যাপ বা ওয়েবসাইট ইত্যাদিতে লগইন করতে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা।

(৬) ইউজাররা এসব সার্ভিস ব্যবহার করলে, এই পরিস্থিতিতে তাদের অ্যাকাউন্ট ডিলিট করা হবে না।

আরও পড়ুন : সাইবার নিরাপত্তা বিল সংসদে উত্থাপন

আবার কেউ যদি নিজেদের গুগল অ্যাকাউন্ট থেকে কোনো পণ্য বা পরিষেবা কিনে থাকেন, তাহলে সেই অ্যাকাউন্ট ডিলিট করা হবে না। একইভাবে, যে অ্যাকাউন্ট থেকে ইউটিউব ভিডিও পোস্ট করা হয়েছে সেগুলোও নিরাপদ থাকবে। যে অ্যাকাউন্টগুলোতে আর্থিক উপহার কার্ড রাখা হয়েছে তাও ডিলিট করা হবে না।

কেউ যদি নিজেদের অ্যাকাউন্টটি নিজেদের বাচ্চাদের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে থাকেন, তাহলে সেটি নিরাপদ থাকবে। অ্যাপ লঞ্চের জন্য যারা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, সেই অ্যাকাউন্টগুলোও নিরাপদ থাকবে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা