সংগৃহীত
টেকলাইফ

ফোনের কভারের দাগ দূর করুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন নিরাপদে রাখার জন্য অনেকেই অনেকে কভার বা কেস ব্যবহার করেন। ফোনের রং দৃশ্যমান রাখতে বেশিরভাগ মানুষ স্বচ্ছ কভার কিনতে পছন্দ করেন।

আরও পড়ুন: বিদ্যুৎ সাশ্রয়ে কোন বাল্ব কিনবেন?

কেসটি প্রথম দিকে নতুন অবস্থায় বেশ ভালো দেখায়। তবে কিছুদিন পর সেটি হলুদ হতে শুরু করে। স্বচ্ছ কেসটি হলুদ হয়ে গেলে দেখতে তখন আর ভালো লাগে না।

ফোনের হলুদ দাগ কীভাবে দূর করবেন?

প্রথম পদ্ধতি:

প্রথমে ফোনটি কভার থেকে বের করে আলাদা করতে হবে। এবার কেসটি সিঙ্কে বা একটি পরিষ্কার তোয়ালের ওপরে রাখতে হবে। এটি এমনভাবে রাখতে হবে যাতে দাগের দিক উপরের দিকে থাকে। তারপর বেকিং সোডা দিয়ে পুরোপুরি ঢেকে দিতে হবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে পাঠান এইচডি ছবি

এবার টুথব্রাশ দিয়ে হালকাভাবে পানিতে ডুবিয়ে বৃত্তাকারভাবে কেসের উপর ঘষতে হবে। দাগগুলো হালকা হতে শুরু করলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার একটি নরম শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে।

দ্বিতীয় পদ্ধতি:

একটি পাত্রে ১ কাপ (২৪০ মিলি) গরম পানি রেখে তারপর প্রায় ২ থেকে ৩ ফোঁটা সাবান ঢেলে নিতে হবে। বাসায় যে ডিশওয়াশ আছে তাই ব্যবহার করা যাবে।হালকা সাবান ব্যবহার করা ভালো।

সাবানটি খুব শক্ত হলে তবে এটি কভারের ক্ষতি করতে পারে। ডিশ সাবান হালকা দাগ মুছে ফেলার জন্য বেশ দুর্দান্ত কাজ করে।

আরও পড়ুন: আইফোনের উৎপাদন কমাচ্ছে

এবার প্রথমে ফোন কেস থেকে সরিয়ে নিয়ে পুরো কেস জুড়ে ব্রাশ দিয়ে ঘষতে হবে, বিশেষ করে এমন জায়গায় যেখানে আপনি বেশি দাগ মনে হয়। দাগের চারপাশে বৃত্তাকারে ঘষার চেষ্টা করুন।

এরপর পরিষ্কার পানি দিয়ে কভারটি ধুয়ে ফেলুন। নরম কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে। এভাবে সপ্তাহে অন্তত একবার ফোনের কভার ধুলে ভালো হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা