সংগৃহীত
টেকলাইফ

নতুন ইন্টারনেট প্যাকেজ স্মার্ট বাংলাদেশের পথে প্রতিবন্ধক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ইন্টারনেটের প্যাকেজের ক্ষেত্রে নতুন যে সিদ্ধান্ত ঘোষণা করেছে, তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রতিবন্ধকতা তৈরি করবে।

আরও পড়ুন: সাইবার নিরাপত্তা বিল সংসদে উত্থাপন

বুধবার (৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রান্তিক পর্যায়ের মানুষ, শ্রমজীবী, বেকার, শিক্ষার্থী, নিম্নআয়ের মানুষজন মোবাইল ইন্টারনেটের বড় গ্রাহক। এ সকল গ্রাহকের চাহিদাও ভিন্ন ভিন্ন। বিশেষ করে, ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেজ, যা স্বল্প মূল্যে গ্রাহকরা কিনতে পারেন, এই শ্রেণির গ্রাহক ৬০-৭০%।

তিনি জানান, বিটিআরসি যদি এমন সিদ্ধান্ত নিতো যে, ৩ দিনের জন্য বর্তমান যে প্যাকেজ বা ক্ষুদ্র প্যাকেজের যে মূল্য, ঠিক সমপরিমাণ মূল্য দিয়েই ৭ দিন বা ১৫ দিনের প্যাকেজ গ্রাহক কিনতে পারবেন, সেক্ষেত্রে আমরা বিটিআরসিকে সাধুবাদ জানাতাম।

আরও পড়ুন: মোবাইলের স্ক্রিন কালো হলে করণীয়

স্বল্প আয়ের মানুষ, শিক্ষার্থী, বেকার তরুণ ও শ্রমজীবীদের পক্ষে ২০০ বা ৩০০ টাকা দিয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা প্রায় অসম্ভব। আজ প্রধানমন্ত্রী ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করছেন, তা কেবল এসকল গ্রাহকের মাধ্যমেই সম্ভব হয়েছে।

সরকার আগামীতে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছে, দেশের প্রত্যেকটি মানুষকে সেখানে সরকার ইন্টারনেটের আওতায় আনতে চায়। কিন্তু, বিটিআরসি উল্টো পথে হাঁটছে। এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা মাত্রাতিরিক্ত পরিমাণে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মহিউদ্দিন আহমেদ জানান, কমিশন গ্রাহকের চাহিদা ও পছন্দের উপর হস্তক্ষেপ করতে পারে না। হয়তো এ সিদ্ধান্তের ফলে মোবাইল অপারেটর লাভবান হবে। কারণ, ইন্টারনেটের খরচ অনেকাংশে বৃদ্ধি পাবে, তাতে কোনো সন্দেহ নেই।

আরও পড়ুন: টুইটারেও ভিডিও চ্যাট

বিটিআরসি প্যাকেজের সংখ্যা যদি কমাতে চায়, তাহলে ৪০টি কেন? ব্রডব্যান্ডের মতো ‘এক দেশ এক রেট’ নয় কেন? ৪ টি অপারেটরের প্যাকেজের মূল্য এক নয় কেন? অব্যবহৃত ডাটা গ্রাহক ফেরত পায় না কেন?

প্রকৃতপক্ষে, কমিশন এসব গ্রাহকের, বিশেষ করে সাধারণ শ্রেণির গ্রাহকদের কথা আমলে নেয় নি। আমরা মনে করি গ্রাহকের চাহিদা ও পছন্দের কথা এবং সামর্থ্য বিবেচনা করে কমিশন এ সিদ্ধান্ত প্রত্যাহার করবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা