সংগৃহীত
টেকলাইফ

আইফোনের উৎপাদন কমাচ্ছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: দ্রুতই অ্যাপল নিয়ে আসছে নতুন সিরিজের আইফোন। এ সিরিজগুলোর মধ্যে থাকবে আইফোন ১৫, ১৫ প্লাস, ১৫ প্রো, ১৫ আলট্রা বা ১৫ প্রো ম্যাক্স। সাপ্লাই-চেইন সমস্যার কারণে নতুন আইফোনের উৎপাদন কমাচ্ছে অ্যাপল।

আরও পড়ুন: ম্যাকবুক অর্ডার করে পেলেন স্পিকার!

হাইটং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ বিশ্লেষক জেফ পু দাবি করেছেন, নতুন আইফোন ১৫ সিরিজের ইউনিটের সংখ্যা ৮৩ মিলিয়নে নেমে আসতে পারে। জাপানের মিজুহো ব্যাংকের বিশ্লেষকরা আশা করছেন ৮৪ মিলিয়নের পরিবর্তে আইফোন ১৫ সিরিজের ৭৩ মিলিয়ন ইউনিট শিপমেন্ট হওয়ার। ধারণা করা যাচ্ছে ২২৭ মিলিয়নের পরিবর্তে এবছর ২১৭ মিলিয়ন ইউনিট আইফোন উৎপাদন করবে।

আগামী সেপ্টেম্বরে অ্যাপল আইফোন ১৫ সিরিজের স্মার্টফোনগুলো উন্মুক্ত হওয়ার পর আইফোন ১৫ প্রো ম্যাক্স (আলট্রা) ছাড়া বাকি ৩ টি মডেল আগামী ২২ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।

আরও পড়ুন: ইতিহাস গড়লো ভারতের চন্দ্রযান-৩

আগামী অক্টোবর পর্যন্ত আইফোন ১৫ প্রো ম্যাক্স বাজারে আসতে সময় লাগবে। জানা যায়, অ্যাপলের অন্যতম সরবরাহকারী সনি এ মডেলটির জন্য সময়মতো ক্যামেরা সেন্সর সরবরাহ করতে না পারায় এই বিলম্বের মূল কারণ।

এরইমধ্যে আইফোনের নতুন সিরিজের ফোনগুলোর স্পেসিফিকেশন, ডিজাইন ও রঙের বিষয় সম্পর্কে কিছু গুজব রয়েছে। আইফোন সিরিজের লাইনআপের জন্য সবচেয়ে প্রতীক্ষিত আপডেট হবে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট অন্তর্ভুক্ত করার বিষয়টি।

আরও পড়ুন:ফেসবুকে বাংলাদেশের আইন মানতে হবে

ধারণা করা হচ্ছে অ্যাপল ওয়াচ সিরিজ ৯ পাঁচটি রঙে আসবে। ডিজাইনের দিক থেকে স্মার্টওয়াচটি আগেরগুলোর মতোই হবে বলে ধারণা করা হচ্ছে।

২য় প্রজন্মের অ্যাপল ওয়াচ আল্ট্রা মডেলটিও আগের স্মার্টওয়াচটির সাথে সাদৃশ্য রেখে তৈরি করা হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা