সংগৃহীত
টেকলাইফ
ইনস্টাগ্রাম বিজ্ঞাপন 

ক্লিক করে ১০ লাখ টাকা খোয়ালেন তরুণী

তথ্যপ্রযুক্তি ডেস্ক: নতুন প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে বাড়ছে অভিনব প্রতারণা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের বিজ্ঞাপনে ক্লিক করে ১০ লাখ টাকা হারালেন এক তরুণী।

আরও পড়ুন: টিকটক নিষিদ্ধ করলো নিউইয়র্ক

ভারতের বেঙ্গালুরু সফটওয়্যার প্রতিষ্ঠানের এক তরুণী ইনস্টাগ্রামে লোভনীয় আয়ের বিজ্ঞাপন দেখতে পান। সেই বিজ্ঞাপনে লেখা ছিল, “আপনি উপার্জন করতে পারেন।”

অতিরিক্ত আয়ের ইচ্ছে থেকে সেই বিজ্ঞাপনে দেওয়া লিংকে ক্লিক করেন ঐ তরুণী। সেখান থেকে ই-মেইলে আসে ১ টি হোয়াটসঅ্যাপ নম্বর। কাজ করার ইচ্ছার কথা সেখানে জানাতেই টেলিগ্রাম প্ল্যাটফর্মে তাকে একজনকে মেসেজ দিয়ে সেই নির্দিষ্ট ব্যক্তির সাথে কথা বলেন ঐ তরুণী।

আরও পড়ুন: এআইয়ের নতুন ফিচার আনছে গুগল

ঐ ব্যক্তি জানান, আপনি যত ইনভেস্ট করবেন তার ৩০% বেশি ফেরত পাবেন। এই আশ্বাসে প্রথমে অনলাইনে ৭০০০ টাকা পাঠায় ঐ তরুণী। ৯১০০ টাকা ফেরত পান প্রতিশ্রুতি মতো। এ লোভে আরও বেশি টাকা পাঠালে তাতেই ঘটে বিপত্তি। সাড়ে ১০ লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলে যায়।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, স্ক্যামাররা পার্টটাইম চাকরির নামে মোটা অঙ্কের আয়ের লোভ দেখিয়েই তরুণ প্রজন্মকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তাই অপরিচিত কোন লিংকে ক্লিক করা বা কোন ব্যক্তিকে অনলাইন পেমেন্ট করার আগে সতর্ক থাকুন। দরকার হলে অভিজ্ঞদের সাথে আলোচনা করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা