সংগৃহীত
টেকলাইফ

এআইয়ের নতুন ফিচার আনছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গত নভেম্বর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্বজুড়ে রাতারাতি চ্যাটজিপিটির এআই চ্যাটবট হইচই ফেলে দিয়েছিল। সেই প্রতিযোগিতায় এবার নেমেছে গুগলও। এআইকে কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে পরিকল্পনা চলছে।

আরও পড়ুন: টিকটক নিষিদ্ধ করলো নিউইয়র্ক

জানা যায়, অতিশীগ্রই গুগল নতুন এক ফিচার নিয়ে আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের সার্চ করার ক্ষেত্রে সাহায্য করবে।

গুগল জানিয়েছিল গত মে মাসে, সার্চ অভিজ্ঞতায় ব্যবহারকারীদের বড় পরিবর্তন আসছে। কী পরিবর্তন? টেক জায়ান্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউজারকারীরা সার্চ করে যে আর্টিকেল পড়তে চাইবেন এ নতুন ফিচার তা সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করবে। যে আর্টিকেলগুলো বিনামূল্যে পড়া যায় সেগুলোর ক্ষেত্রেই এ সুবিধা মিলবে।

আরও পড়ুন: ফোন নিয়ে অ্যাপলের সতর্কবার্তা

নতুন এ ফিচারটির নাম এসজিই। আপাতত অ্যান্ড্রয়েড ও আইওএসের ক্ষেত্রেই এ পরিষেবা মিলবে। তবে ডেস্কটপ, ল্যাপটপের ক্ষেত্রে এখনই পাওয়া যাবে না।

এই পরিষেবা কীভাবে মিলবে? গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোপূর্বেই যারা এ পরিষেবার জন্য সাইন ইন করেছে তারা এই পরিষেবা এখনই পাবেন। অন্যদের ক্ষেত্রে সেটি নির্বাচন করতে হবে। ক্রোমের লেটেস্ট সংস্করণ ও ভিজিট ল্যাবের প্রয়োজন হবে ডেস্কটপের ক্ষেত্রে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা