টেকলাইফ

১৬ ঘণ্টা ভিডিও চলবে নতুন ফোনে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাজারে এলো ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২৭। এক ঘণ্টার কম সময়ে ১০০ শতাংশ হবে চার্জ। প্রায় দেড় দিন পর্যন্ত টানা ব্যবহার করা যাবে এক চার্জেই। এছাড়াও রয়েছে ভিডিও স্ট্রিমিং এর সুবিধা।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসছে ই-মেইল লগইন

ভিভোর এই ফোনটি ২ টি রঙে পাওয়া যাবে। বারগেন্ডি ব্ল্যাক, অপরটি সি ব্লু। গর্জিয়াস লুকের পাশাপাশি প্রশান্তিময় রিফ্লেকশন। ফোনটির ওজন মাত্র ১৯০ গ্রাম যা দেবে হালকা গ্রিপ, ২৩৮৮ x ১০৮০ রেজুলেশনের ৬.৬৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সানলাইট ডিসপ্লে।

ফোনটিতে এফ/১.৮ অ্যাপাচার সমৃদ্ধ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা। এর টোনালিটি অথেনটিক, ন্যাচারাল এবং এনার্জিটিক। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় থাকছে এফ/২.০ অ্যাপারচারসমৃদ্ধ ৮ মেগাপিক্সেল। ২ মেগাপিক্সেল বোকেহ সাথে তো আছেই। ছবি তোলায় নান্দনিকতা আনতে পোর্ট্রটে মোড, নাইট মোড, প্যারানোমা, লাইভ ছবি, স্লো-মোশন, টাইম ল্যাপস সহ আরো অনেক ফিচার।

আরও পড়ুন: রিয়েলমি আনলো নতুন ফোন

ভিভো এই স্মার্টফোনটিতে রয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের সুবিধা। এক্সটেন্ডড র‍্যাম টেকনোলজি ৩.০ থাকায় স্টোরেজ ৬ জিবি র‍্যাম পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের সাথে আপডেটেড ফানটাচ ওএস ১৩ অপারেটিং সিস্টেম ব্যবহার করায় বেশ স্মুথলি কাজ করবে। একই সাথে অনেকগুলো অ্যাপ স্মুথলি ব্যবহার করায় কাজের গতি বাড়ে। এর পাওয়ার বাটনে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দেখতে যেমন স্মার্ট তেমনি কাজও করবে দ্রুত।

বাজারমূল্য হিসাবে ভিভো ওয়াই২৭ এই স্মার্টফোনের দাম নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা। ভিভোর সকল অথোরাইজড শো-রুম অথবা ই-স্টোর থেকে সংগ্রহ করা যাবে ভিভো ওয়াই২৭।


সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা