সংগৃহীত
টেকলাইফ

স্ক্রিন শেয়ার সুবিধা হোয়াটসঅ্যাপে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেটা প্রধান মার্ক জুকারবার্গ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ভিডিও কলে স্ক্রিন শেয়ারের সুবিধার পাশাপাশি ল্যান্ডস্কেপ মোড চালুর ঘোষণা দিয়েছেন। ইন্সটাগ্রাম ও ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: যুক্তরাজ্যে পাঁচ বাংলাদেশী শিক্ষার্থীর সাফল্য

হোয়াটসঅ্যাপে নতুন এই ফিচারের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং অ্যাপ গুগল মিট, জুম, মাইক্রোসফট টিমের সাথে প্রতিযোগিতা করবে বলে ধারণা করা যায়।

জানা যায়, এখন থেকে হোয়াটসঅ্যাপও গুগল মিটের মত ইউজারদের ভিডিও কল চলাকালে কন্ট্যাক্টগুলোর সাথে সরাসরি নিজের স্ক্রিন রিপ্রেজেন্ট করে ডকুমেন্ট, ফটো ও ভিডিও রিয়েল টাইমে শেয়ার করা যাবে। কয়েক সপ্তাহ আগে থেকে হোয়াটসঅ্যাপ বেটা টেস্টারদের জন্য এই স্ক্রিন শেয়ার ফিচার চালু করা হয়েছে। আইফোন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং উইন্ডোজ প্ল্যাটফর্মের সব ইউজারের কাছে এটি পৌঁছে যাবে।

আরও পড়ুন: ৬ ঘণ্টা বন্ধ থাকবে হটলাইন

১) যেভাবে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করবেন

ভিডিও কল করার সময় স্ক্রিনে দেখানো ‘শেয়ার’ আইকনে ট্যাপ বা ক্লিক করে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করা যাবে। ইউজাররা নির্দিষ্ট অ্যাপের তথ্য শেয়ার বা পুরো স্ক্রিন শেয়ার করার মত সুবিধা পাবেন।

২) ল্যান্ডস্কেপ মোডের সুবিধা

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের জন্য এখন ল্যান্ডস্কেপ মোড চালু করেছে। ফলে ব্যবহারকারীরা স্ক্রিন রোটেট করে ল্যান্ডস্কেপ মোডে ভিডিও কল করতে পারবেন।
এতে করে স্ক্রিনের দৃশ্য আরো বিস্তৃত এবং স্পষ্ট হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা