ছবি : সংগৃহিত
টেকলাইফ

টিকটকে টেক্সট পোস্ট ফিচার!

তথ্য-প্রযুক্তি ডেস্ক: সোশাল মিডিয়ায় শর্ট ভিডিওর জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক, সম্প্রতি টেক্সটভিত্তিক ফিচার পোস্ট চালু করেছে। টিকটকে নিজেকে প্রকাশ করার জন্য নতুন একটি ফরম্যাট এটি।

আরও পড়ুন: সেনেগালে টিকটক নিষিদ্ধ!

প্ল্যাটফর্মটিতে ভিডিও, ছবি, ডুয়েট, স্টিচ সহ বিভিন্ন কনটেন্টের ফরম্যাট রয়েছে। এবার এর সাথে নতুন যুক্ত হলো টেক্সটভিত্তিক ফিচারপোস্ট। টিকটকে নতুন এই ফিচারের মাধ্যমে গল্প, কবিতা, রেসিপি বা অন্য যেকোনো লিখিত বিষয়বস্তু পোস্ট করা যাবে।

টেক্সটভিত্তিক কনটেন্ট তৈরি ও শেয়ার করা যাবে টিকটকে। ক্যামেরা পেজে মিলবে ৩ টি অপশন: ফটো, ভিডিও এবং টেক্সট। টেক্সট অপশনটি সিলেক্ট করলে আসবে টেক্সট ক্রিয়েশন পেজ। টিকটক ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেসটিতে ক্রিয়েটররা তাদের চিন্তাভাবনা বা কোনো আইডিয়া লিখতে পারবে।

আরও পড়ুন: ৬ ঘণ্টা বন্ধ থাকবে হটলাইন

এছাড়াও ছবি, ভিডিও পোস্টের মতো, টেক্সট পোস্টেও কাস্টমাইজেশন সুবিধা উপভোগ করা যাবে। যেমন:

১) স্টিকার: ভিডিও বা ছবির পোস্টগুলোর মতো টেক্সট পোস্টও আকর্ষণীয় করে তুলতে স্টিকার ব্যবহার করা যাবে। রয়েছে অনেক ধরনের অভিব্যক্তিপূর্ণ স্টিকার, যা কনটেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ, ব্যক্তিত্ব প্রকাশে আলাদা মাত্রা যোগ করবে।

২) ট্যাগ এবং হ্যাশট্যাগ: অ্যাকাউন্ট ট্যাগ করার মাধ্যমে অন্যদের সাথে যুক্ত হওয়া যাবে। সেইসাথে ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলো ব্যবহার করে প্রাসঙ্গিক কথোপকথনে যুক্ত করা যাবে।

আরও পড়ুন: ফ্যাশনে নতুনমাত্রা আনলো টেকনো ক্যামন ২০ সিরিজ

৩) ব্যাকগ্রাউন্ড কালার: নিজের স্টাইলের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ডের কালার পছন্দ করা যাবে। যা কিনা টেক্সট পোস্টকে পপ করতেও সাহায্য করবে।

৪) সাউন্ড যুক্ত করা: টিকটকের কেন্দ্রবিন্দু হল মিউজিক। এখন, টেক্সট পোস্টেও মিউজিক যুক্ত করা যাবে। এতে পড়ার অভিজ্ঞতাকে সাউন্ডট্র্যাকের মাধ্যমে নতুনত্ব দেবে।

আরও পড়ুন: টুইটারের নতুন লোগো এক্স

৫) ড্রাফট এবং ডিসকার্ড: সৃজনশীলতার ১ টি অংশ হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা। সেই প্রেক্ষিতে টেক্সট কনটেন্টগুলোকে ড্রাফট হিসেবে সংরক্ষণ করা যাবে, যা পরে অপ্রকাশিত পোস্টগুলো পুনরায় দেখা যাবে। এতে করে যেকোনো সময় টেক্সট কনটেন্টগুলো এডিট করে পরে তা পোস্ট করা যাবে।

সান নিউজ/এএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা