সংগৃহীত ছবি
রাজনীতি

হাসপাতালে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : মিয়ানমা‌র সেনাদের সমুদ্রপ‌থে ফেরত

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়।

তবে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হবেন নাকি রাতে বাসায় ফিরে আসবেন সেই সিদ্ধান্ত এখনো হয়নি জানা গেছে।

আরও পড়ুন : এক বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ম্যাডাম তো মাত্র হাসপাতালে এলেন। এখন তার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। তিনি হাসপাতালে ভর্তি হবেন নাকি বাসায় ফিরে যাবেন সেই সিদ্ধান্ত হবে রাতে।

আরও পড়ুন : আগামী সপ্তাহে নতুন দাম নির্ধারণ

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে গুলশানের বাসভবন থেকে রওয়ানা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি ৫ মাস ২ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। সেই অনুযায়ী ২৯ দিন পর আবারও তাকে হাসপাতালে নেওয়া হলো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা