ছবি : সংগৃহিত
টেকলাইফ

টুইটারের নতুন লোগো এক্স

তথ্যপ্রযুক্তি ডেস্ক: রোববার টুইটার প্রধান ইলন মাস্ক লোগো পরিবর্তনের ঘোষণা দেন। ২৪ ঘণ্টার মধ্যেই নতুন লোগো নিয়ে হাজিরও হলেন তিনি। টুইটার প্ল্যাটফর্মে নতুন লোগো নীল পাখিকে বিদায় দিয়ে এক্স দিয়ে উন্মুক্ত করলেন তিনি ।

আরও পড়ুন: কোন ইমোজির কী অর্থ

মাস্ক টুইটার হেডকোয়ার্টারের দেয়ালে নতুন লোগোর ছবি পোস্ট করছেন। তিনি বললেন, এক্স হিসেবেই পরিচিতি পাবে টুইটার। এছাড়াও এক্সডটকম ওয়েবসাইট দিয়েও টুইটারে প্রবেশ করা সম্ভব।

এর আগে একবার টুইটার থেকে পাখিকে বিদায় জানিয়ে সারমেয়র মুখকে লোগো করেছিলেন তিনি। ব্যবহারকারীদের পছন্দ না হওয়ায় দ্রুত সেটা পরিবর্তন করেন।

মাস্ক জানিয়েছেন, এক্স কর্পোরেশন নামের সাথে জুড়ে দিলেন টুইটারকে। নতুন যে অ্যাপ আসবে সেটা এক্স নামেই পরিচিত হবে।

আরও পড়ুন: চাঁদের উদ্দেশে ভারতীয় চন্দ্রযান

মাস্ক ইতিপূর্বে নিজের টুইটার অ্যাকাউন্টের ছবি পরিবর্তন এক্স সাইন করেছেন। টুইটার ব্যবহারকারীরা নীল পাখিকে ভীষণ মিস করবে বলে জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মাস্ক গত বছর ৪৪ বিলিয়ন ডলারে টুইটারের মালিকানা কিনে নেন। তারপর প্রতিষ্ঠানটির ব্যবসায়িক নাম এক্স কর্পোরেশনে পরিবর্তন করেন।

ইলন মাস্ক বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। টুইটার কেনার পর তার বিজ্ঞাপনী আয় ৫০ শতাংশ কমেছে। বহুল আলোচিত ব্লু ব্যাজ সাবস্ক্রিপশন চালু করেও টুইটারের ব্যবসা লাভজনক অবস্থায় নিয়ে আসার ক্ষেত্রে সাফল্য পাচ্ছেন না।

আরও পড়ুন: সিস্টেম দুর্বলতায় তথ্য ফাঁস

ইলন মাস্ক জানিয়েছিলেন টুইটারের নগদ প্রবাহ নেগেটিভ অবস্থানে রয়েছে। কারণ হলো বিজ্ঞাপন সংক্রান্ত আয় প্রায় ৫০ শতাংশ কমেছে। এছাড়াও বড় ঋণের বোঝাও রয়েছে।

সান নিউজ/এএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা