সংগৃহীত
আন্তর্জাতিক

জিল বাইডেনের করোনা পজিটিভ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে করোনার হালকা উপসর্গ রয়েছে। অন্যদিকে জো বাইডেন করোনা শনাক্তকরণ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন।

আরও পড়ুন: ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৬

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্স হোয়াইট হাউসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জিল বাইডেন মার্কিন ফার্স্ট লেডি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ও তিনি এ ভাইরাসের হালকা লক্ষণ অনুভব করছেন বলে হোয়াইট হাউস সোমবার জানিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষা করা হলে তাতে তিনি নেগেটিভ হয়েছেন।

আরও পড়ুন: কানাডায় গোলাগুলিতে হতাহত ৮

গত বছরের আগস্টেও ৭২ বছর বয়সী জিল বাইডেন করোনায় আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ গত বছরের জুলাই মাসে ৮০ বছর বয়সী মার্কিন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

সোমবার স্থানীয় সময় জিল বাইডেনের যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে জানান, ‘আজ সন্ধ্যায় ফার্স্ট লেডি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। এখন তিনি ডেলাওয়্যারের রেহোবোথ বিচে তাদের বাড়িতে থাকবেন।’

আরও পড়ুন: তাইওয়ানে বিদ্যুৎহীন ৩০ হাজার মানুষ

এছাড়াও স্ত্রীর করোনা পজিটিভ হওয়ায় সোমবার সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে জো বাইডেন একাই ফিরে আসেন।

হোয়াইট হাউস জানিয়েছে, ‘কোভিড-১৯ পরীক্ষায় ফার্স্ট লেডির ফল পজিটিভ আসার পর প্রেসিডেন্ট বাইডেনকে আজ সন্ধ্যায় কোভিড পরীক্ষা করানো হয়। প্রেসিডেন্ট সে পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। বাইডেনকে এ সপ্তাহে নিয়মিত পরীক্ষা করা হবে এবং কোনও ধরনের লক্ষণ দেখা যাচ্ছে কিনা, তা বুঝতে পর্যবেক্ষণে থাকবেন।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা