ছবি: সংগৃহীত
টেকলাইফ

টুইটারের নতুন প্রধান নির্বাহী লিন্ডা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অবশেষে প্রকাশ্যে্ এল সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইক্রোব্লগিং সাইট টুইটারের নতুন শীর্ষ নির্বাহীর নাম। ইউনিভার্সালের বিজ্ঞাপন শাখার সাবেক প্রধান লিন্ডা ইয়াকারিনোই হচ্ছেন টুইটারের নতুন প্রধান নির্বাহী।

আরও পড়ুন: টুইটারে নতুন প্রধান নির্বাহী নিয়োগ

শুক্রবার (১৩ মে) এক টুইটে টুইটারের মালিক এবং বর্তমান শীর্ষ নির্বাহী ইলন মাস্ক নিজে এ তথ্য জানিয়েছেন।

মাস্ক লিখেন, ‘টুইটারের নতুন শীর্ষ নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে আমি খুবই আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি। এখন থেকে লিন্ডা টুইটারের যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম তদারক করবেন, আর আমি মনযোগ দেব (টুইটারের) প্রোডাক্ট ডিজাইন এবং নতুন প্রযুক্তির ওপর।’

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ৪২ লাখ ভিডিও সরালো টিকটক

লিন্ডা ইয়াকারিনো মার্কিন সংবাদমাধ্যম ও বিনোদন ইন্ডাস্ট্রির অন্যতম জায়ান্ট প্রতিষ্ঠান এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন শাখার প্রধান ও অন্যতম শীর্ষ কর্মকর্তা । এনবিসি ইউনিভার্সাল এক ঘোষণায় জানায়, কোম্পানির চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন লিন্ডা।

প্রসঙ্গত, নানা নাটকীয়তার পর গত বছর অক্টোবরে টুইটারের মালিকানা গ্রহণ করেন বিশ্বের অন্যতম শীর্ষ ইলন মাস্ক। মালিকানা গ্রহণের পাশাপাশি কোম্পানির শীর্ষ নির্বাহী পরাগ আগারওয়ালকে হটিয়ে নিজে এই পদে আসেন। শুরু করেন কর্মী ছাঁটাই।

আরও পড়ুন: জাপান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে

একের পর এক কর্মীকে ছাঁটাইয়ের জেরে বাজারে টুইটারের সুনাম বেশ ক্ষুন্ন হয়। ফলে বিজ্ঞাপনদাতারা একে একে সরে যেতে থাকে, এবং তার প্রভাব পড়ে কোম্পানির আয়ের ওপর।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা