টেকলাইফ

টুইটারে নতুন প্রধান নির্বাহী নিয়োগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের জন্য একজন নতুন প্রধান নির্বাহী পেয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। তবে নতুন প্রধান নির্বাহীর নাম প্রকাশ করেননি তিনি।

আরও পড়ুন: জাপান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে

সামজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, ছয় সপ্তাহের মধ্যে তাকে নিয়োগ দেয়া হবে। তিনি নির্বাহী চেয়ারম্যান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে নিয়োগ পাবেন।

কোম্পানির নেতৃত্ব দেয়ার জন্য এবং তার অন্যান্য ব্যবসায় মন দেয়ার জন্য ইলন মাস্ক নতুন কাউকে খুঁজছিলেন। মাস্ক বলেছিলেন যে তিনি নেতৃত্ব হস্তান্তর করবেন তবে এটি কখন, কিভাবে, আসলেই হবে কিনা তা স্পষ্ট করেননি।

আরও পড়ুন: তথ্য চুরি করছে ফোনের ৬০ অ্যাপ

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপনের প্রধান লিন্ডা ইয়াকারিনো টুইটারের প্রধান নির্বাহী হওয়ার জন্য আলোচনায় ছিলেন। তবে টুইটার এই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেনি। ধনকুবের এবং টুইটারের মালিক ইলন মাস্ক কখন কী করতে চান তা জানা মাঝে মাঝে কঠিন হয়ে পড়ে।

প্রসঙ্গত, গত অক্টোবরে টুইটার কিনেছিলেন ইলন মাস্ক। দায়িত্ব নেয়ার পর মাস্ক ফার্মের খরচ কমানোর জন্য হাজার হাজার কর্মীকে বরখাস্ত করেন। গত মার্চ মাসে মাস্ক বলেছিলেন কর্মী ছাঁটাই ফল পেয়েছেন তিনি, প্ল্যাটফর্মের আর্থিক উন্নতি হচ্ছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা