টেকলাইফ

স্যামসাং গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা প্রি-অর্ডার শুরু

সান নিউজ ডেস্ক: স্যামসাং ব্যবহারকারীরা এখন গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা স্মার্টফোন অগ্রিম বুকিং দিতে পারবেন ১৫ হাজার টাকা দিয়ে। সম্প্রতি শুরু হওয়া এ প্রি-বুকিং এর মাধ্যমে ক্রেতাদের সুযোগ থাকছে আকর্ষণীয় অফার ও নানা সুবিধা উপভোগ করার। স্যামসাং ওয়েবসাইটের (www.s22preorder.com)। মাধ্যমে এ ডিভাইসগুলো প্রি- বুকিং দেওয়া যাবে।

প্রি-বুকিং দেওয়া ক্রেতারা ১০ হাজার টাকা ক্যাশব্যাক অথবা নির্বাচিত ডিভাইস এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ১০ হাজার টাকা বোনাস ক্যাশব্যাকসহ বিনামূল্যে গ্যালাক্সি বাডস পাওয়ার সুযোগ পাবেন। এছাড়াও, ৫০ শতাংশ নিশ্চিত বাইব্যাক সুবিধা উপভোগে তারা ৫ হাজার টাকা প্রদান করে গ্যালাক্সি অ্যাসিউরড-এর মাধ্যমে ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট ও ইনস্যুরেন্সে ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।

এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব বিজনেস মুয়ীদূর রহমান বলেন, “আমাদের ক্রেতাদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ও সর্বোত্তম অভিজ্ঞতা প্রদানকে স্যামসাং-এ আমরা সবসময়ই অগ্রাধিকার দিয়ে বিবেচনা করেছি। ক্রেতাদের প্রয়োজনের বিষয়টি মাথায় রেখেই আমরা এ অফারগুলো নিয়ে এসেছি এবং আমাদের প্রত্যাশা এ অফারগুলো ক্রেতাদের গ্যালাক্সি এস২২ ডিভাইস কেনাকে আরও ফলপ্রসূ করবে।”

এছাড়াও, ক্রেতারা সিটি ব্যাংক অ্যামেক্স কার্ড এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডে (ইবিএল) ইএমআই এর ক্ষেত্রে ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, সিটি অ্যামেক্সে ৫ হাজার টাকা পর্যন্ত বোনাস এমআর পয়েন্ট এবং ১০ হাজার টাকা মূল্যের এমআর রিডেম্পশন অপশন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) ও আইপিডিসি’র সাথে ২৪ মাস পর্যন্ত বর্ধিত ইএমআই
সুবিধা এবং আইপিডিসি ইজেড-এ ২৪ মাস পর্যন্ত কার্ডবিহীন ০% ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ সেনা প্রবেশের নির্দেশ

স্যামসাং এর প্রিমিয়াম স্মার্টফোন পরিসর গ্যালাক্সি এস সিরিজের নতুন সংযোজন স্যামসাং গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা। শক্তিশালী ও অত্যাধনিক এ স্মার্টফোন দু’টির বাজারমুল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১,১৪,৯৯৯ টাকা (গ্যালাক্সি এস২২+) এবং ১,৪৩,৯৯৯ টাকা (গ্যালাক্সি এস২২ আল্ট্রা)।

ডিভাইস গুলো প্রিঅর্ডার করতে ভিজিট করুন: www.s22preorder.com

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা