সাবমেরিন ক্যাবল। ছবি: সংগৃহীত
টেকলাইফ

তৃতীয় সাবমেরিন ক্যাবলে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালের মধ্যেই তৃতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৯৩ কোটি ১৬ লাখ টাকা।

প্রকল্পটিতে বিএসসিসিএল নিজস্ব তহবিল থেকে ৩০০ কোটি ৮৩ লাখ টাকার যোগান দেবে। আর বাকি ৩৯২ কোটি ৩৩ লাখ টাকার যোগান দেবে সরকার।

প্রকল্পের অংশ হিসেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ SMW-6 কনসোর্টিয়ামের 11 & ASC কর্তৃক চূড়ান্ত নির্মাণ ও রক্ষণাবেক্ষণ চুক্তি (C&MA) এর খসড়ার অনুমোদন দিয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই খসড়া অনুমোদন দেয় বিএসসিসিএল।

কোম্পানি সূত্রে জানা গেছে, বৈঠকে কনসোর্টিয়ামের নির্বাচিত ঠিকাদারের সঙ্গে সরবরাহ চুক্তি স্বাক্ষরের জন্য অনুমোদন দেয়া হয়।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাবমেরিন ক্যাবলে বাংলাদেশ বর্তমানে সাউথ এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৪ এবং সাউথইস্ট এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৫ নামে দুটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে যুক্ত রয়েছে। বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের কারণে দেশে ব্যান্ডউইডথের ব্যবহার বেড়ে যাওয়ায় এখন তৃতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে হচ্ছে বাংলাদেশকে।

বিএসসিসিএল জানিয়েছে, দেশে ফাইভজি সেবা চালু হলে আন্তর্জাতিক ব্যান্ডউইডথের চাহিদা ব্যাপক হারে বাড়বে। ফলে ক্রমবর্ধমান চাহিদা চালুকৃত দুই সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পূরণ করা সম্ভব হবে না। এ কারণে সরকার দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা