টেকলাইফ

ওটিটি প্লাটফর্ম নীতিমালার আওতায় 

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন ওটিটি প্লাটফর্ম বা ওভার দ্যা টপ এ কনটেন্ট প্রকাশে নীতিমালা তৈরি করা হচ্ছে।

সোমবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ওটিটির প্রতিটি কন্টেন্ট সেন্সর করা দুরূহ কাজ। বছরে ৫০টি বা ১০০টি সিনেমা রিলিজ হয়, সেগুলো সেন্সর করা সহজ। কিন্তু বছরে শত শত, হাজার হাজার কন্টেন্ট ওটিটিতে প্রকাশ পায়, সেগুলো সেন্সর করা দুরূহ কাজ। সে কারণে ভারতে যেভাবে করা হচ্ছে এবং অন্যান্য দেশে যেভাবে করা হচ্ছে, সেভাবে একটি নীতিমালার খসড়া আমরা করেছি। সেটা আরও পরীক্ষা-নিরীক্ষা করে আমরা জারি করবো।

মন্ত্রী বলেন, যাতে মানুষকে ভুল পথে পরিচালিত করে এমন কোনো কন্টেন্ট না যায়। আমাদের দেশে বিজাতীয় সংস্কৃতি উৎসাহিত হয় সে ধরনের কোনো কনটেন্ট যাতে না যায়। কিংবা আমাদের তরুণ সমাজকে বিভ্রান্ত করতে পারে, বিপথগামী করতে পারে, এমন কোনো কন্টেন্ট না যায়। সেগুলোকে মাথায় রেখে আমরা একটি খসড়া নীতিমালা তৈরি করেছি।

তিনি আরও বলেন, বিদেশে বসে অনলাইনে সরকার বা ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালালে যে দেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে সে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর হইচই, নেটফ্লিক্স, অ্যামাজন, বঙ্গবিডিসহ ওভার দ্য টপ (ওটিটি) মাধ্যম থেকে অশ্লীলতা রোধ ও রাজস্ব আদায়ের বিষয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা প্রণয়নে কমিটি গঠন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার একটি প্রতিবেদন দাখিল করে এ তথ্য উপস্থাপন করা হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা