গুগল
টেকলাইফ

ডার্ক মোড আনল গুগল 

সান নিউজ ডেস্কঃ গুগল অবশেষে ডেস্কটপে সার্চের ক্ষেত্রে ডার্ক মোড ফিচার চালু করল। ২০২০ ডিসেম্বরে এটির পরীক্ষা শুরু হলেও এখন আনুষ্ঠানিকভাবে ফিচারটি চালু করা হয়।

গুগলের প্রোডাক্ট সাপোর্ট ম্যানেজার এক বিবৃতিতে বলেছেন, কিছুদিনের মধ্যে সব ব্যবহারকারী নতুন ফিচারটি উপভোগ করতে পারবেন। আর এটি চালু করতে প্রথমে সেটিংস, এরপর সার্চ সেটিংসে যেতে হবে। সেখানে অ্যাপেয়ারেন্স থেকে ‘ডার্ক’ নির্বাচন করে দিতে হবে।

ডিভাইস ডিফল্ট অপশন চালু করে রাখলে স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসের সেটিংস অনুযায়ী থিম পরিবর্তন হবে বলেও জানানো হয়েছে।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, অনেক ব্যবহারকারী ‘সান আইকন’ দেখতে পাচ্ছেন, সেটিংস পেজে না গিয়ে সেটি চালু-বন্ধ করেই থিম পরিবর্তন করতে পারছেন তারা। তবে সান আইকন আনুষ্ঠানিক আপডেটের অংশ নাকি ভিন্ন পরীক্ষা তা এখনো জানা যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা