টেকলাইফ

অ্যাপলকে টেক্কা দিল শাওমি

সান নিউজ ডেস্ক: অ্যাপল স্মার্টওয়াচ বাজারে ছাড়ার পর এই টেক জায়ান্টকে টেক্কা দিয়ে অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান বাজারে এনেছে স্মার্টওয়াচ। কিন্তু বাজারে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে শাওমির ব্যান্ড।

প্রযুক্তি বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের পরিসংখ্যান বলছে, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে সর্বাধিক বিক্রিত স্মার্টওয়াচ হলো শাওমির।

অ্যাপলের বাজারের অবস্থান দখল করে নিয়েছে শাওমির এমআই ব্যান্ড। এপ্রিল থেকে জুন মাসে শাওমি ৮০ লাখ ইউনিট এম আই ব্যান্ড শিপমেন্ট করেছে। যেখানে অ্যাপল শিপমেন্ট করেছে ৭৯ লাখ ইউনিট। আর হুয়া্উয়ের স্মার্টওয়াচের শিপমেন্ট হয়েছে মাত্র ৩৭ লাখ ইউনিট।

এম আই ব্যান্ড সিক্স বাজারে এসেই সবার নজর কেড়েছে। অন্যান্য ব্যান্ডের চেয়ে এই ব্যান্ড সাড়া ফেলেছে বেশি। ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে সারাবিশ্বে ব্যান্ড শিপমেন্ট হয়েছে ৪ কোটি ইউনিট। যেটা ২০২০ সালের চেয়ে সাড়ে ৫ শতাংশ বেশি।

স্মার্টওয়াচের বিক্রিতে বাজারের ১৯ দশমিক ৬ শতাংশ দখলে আছে শাওমির, ১৯ দশমিক ৩ শতাংশ দখলে আছে অ্যাপলের। বাজারে চতুর্থ অবস্থানে আছে ফিটবিট আর পঞ্চম অবস্থানে আছে স্যামসাং।

রিস্টওয়াচের বাজারে এতদিন সবচেয়ে শক্তিশালী অবস্থানে ছিল অ্যাপল। কিন্তু শাওমির ‘এম আই স্মার্টব্যান্ড সিক্স’ বাজারে আসার পর বাজার চলে গেছে শাওমির দখলে। স্মার্টওয়াচ আর ঘড়ির শিপমেন্ট বেড়ে ২ হাজার ৫০০ কোটিতে পৌঁছেছে। যেখানে রিস্টওয়াচের বাজারের ৬২ শতাংশ দখল করেছে ব্যান্ড।

সম্প্রতি এমআই স্মার্ট ব্যান্ড ৬ লঞ্চ হয়েছে ভারতে। গত বছর লঞ্চ হয়েছিল এমআই স্মার্ট ব্যান্ড ৫। নতুন স্মার্ট ব্যান্ডে আছে একটি বড় সাইজের অ্যামোলেড টাচ ডিসপ্লে। আগের মডেলের তুলনায় এই স্ক্রিন সাইজ বড়। এমআই স্মার্ট ব্যান্ড ৬- এ আছে অনেক হেলথ মনিটরিং ফিচার।

এ তালিকায় হার্ট রেট মনিটর,স্লিপ ট্র্যাকিং ফিচার। এমআই স্মার্ট ব্যান্ড ৬- এর দাম ভারতে ৩৪৯৯ টাকা। অ্যামাজন আর এমআই স্টোর থেকে কেনা যাবে এই স্মার্ট ব্যান্ড। শাওমি বলছে, একবার চার্জ দিলে এমআই স্মার্ট ব্যান্ড ৬- এ ১৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা