টেকলাইফ

ব্যক্তিগত তথ্য চুরি করে যে অ্যাপ

সান নিউজ ডেস্কঃ অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ডাউনলোডের জন্য গুগল প্লে স্টোরকে সবথেকে সুরক্ষিত মাধ্যম হিসেবে বিবেচনা হয়। অথচ সেই স্টোরের একাধিক অ্যাপে দেখা রয়েছে বিপদের ‘আশঙ্কা’।

ডিজিটাল সুরক্ষা সংস্থা অ্যাভাস্ট দাবি করেছে, গুগল প্লে স্টোরে ১৯ হাজার ৩০০টির বেশি এমন অ্যাপের সন্ধান রয়েছে যা ফায়ারবেস ডেটাবেসে ত্রুটির কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিতে পারে। ফায়ারবেস এমন একটা টুল, যা অ্যান্ড্রয়েড ডেভেলপাররা ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করে থাকেন।

সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, এক লাখ ৮০ হাজার ৩০০ ফায়ারবেস নির্ভর অ্যাপ পরীক্ষা করে দেখা যায় প্রায় ১০ শতাংশেরও বেশি অ্যাপে ফায়ারবেস ‘খোলা’আছে। অ্যাপ ডেভেলপারদের মিস কনফিগারেশনের কারণেই সেই ফাঁক রয়েছে। যা ব্যবহারকারীদের তথ্য ফাঁস করে দিতে পারে। অনায়াসে চুরি হয়ে যেতে পারে ব্যবহারকারীদের একান্ত ব্যক্তিগত তথ্য।

কী ধরনের তথ্য ফাঁস হতে পারে এরকম প্রশ্নের জবাবে সংস্থাটি জানায়, 'ব্যবহারকারীর নাম, ঠিকানা, জন্মতারিখ এবং অবস্থান সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে যেতে পারে।'

কোন কোন অ্যাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে?

১- লাইফস্টাইল,

২- গেমিং,

৩- মেল,

৪- খাবার ডেলিভারি,

৫- ওয়ার্ক আউটসহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে এসব বিপদ হতে পারে।

ইতিমধ্যে ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া, লাতিন আমেরিকাসহ বিশ্বে প্রায় সব স্থানেই এ সমস্যা ধরা পড়েছে।

ব্যবহারকারীদের কী করা উচিত?

১- যাচাই না করে গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করবেন না।

২- ডাউনলোডের আগে বিবরণ পড়তে হবে। কম সুরক্ষিত অ্যাপগুলোর বিবরণ অগোছালোভাবে লেখা থাকবে।

৩- যে অ্যাপগুলো অল্প টাকা বা বিনামূল্যে কিছু দিতে চায়, তাতে ভরসা করবেন না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা