টেকলাইফ

ডিজিটালাইজেশনের কোন বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ভবিষ্যতে টিকে থাকতে সকল সেক্টরের ডিজিটালাইজেশনের কোন বিকল্প নেই । এই লক্ষ্যকে সামনে রেখে সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে অগ্রাধিকার দিয়ে আমরা এক হাজারেরও বেশি ইনোভেটিভ প্রোডাক্ট তৈরি করেছি।

রোববার ( ৮ আগস্ট) বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড কনটেম্পোরারি টেকনোলজি (আইসিএসসিটি) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জনাব পলক চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করে আইসিটি বিভাগের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন দেশের আই টি, আই টি এস খাত থেকে ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয় ও ১৫ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়ে আইসিটি বিভাগ কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন তরুণ প্রজন্মকে প্রযুক্তি জ্ঞান আহরণ এবং উদ্ভাবনী কাজে স্টাটাপ, শিক্ষক ও গবেষকসহ সকলকে আইসিটি বিভাগের থেকে সার্বিক সহায়তা করা হবে। তিনি বিইউবিটিতে সাইবার সিকিউরিটি বিষয়ে ব্যাচেলার ও মাস্টার্স ডিগ্রী প্রদান কার্যক্রম চালুর উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন এর মাধ্যমে শিক্ষার্থীগণ সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটাসহ চতুর্থ শিল্প বিপ্লব যুগের সমসাময়িক বিভিন্ন টেকনোলজি বিষয়ে নিজেদের পারদর্শী করে গড়ে তুলতে পারবে। তারা নিজেদেরকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে ওঠার মাধ্যমে দেশের সম্পদে পরিণত হবে ।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক এবং বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. মো. ফৈয়াজ খান।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা