টেকলাইফ

শিশুদের নিরাপত্তায় অ্যাপলের নতুন ফিচার

সান নিউজ ডেস্ক : এবার শিশুদের নিরাপত্তার জন্য আরও কার্যকর পদক্ষেপ নিচ্ছে অ্যাপল। তাদের নিরাপত্তার জন্য তিনটি বিষয়ের উপর বিশেষ করে জোর দেয়া হয়েছে।

অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সুবিধা আইফোন, আইপ্যাড এবং ম্যাকে কার্যকর হবে। চাইল্ড সেক্সচুয়াল অ্যাবইউজ ম্যাটেরিয়াল ঠেকাতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। বিশেষ এই ফিচারে শিশুদের বাবা-মায়েরা আরও বেশি করে বুঝতে পারবেন তাদের সন্তানরা অনলাইনে কখন কী করছে।

জানা গেছে, প্রথম যে ফিচারটি আনা হয়েছে সেটি ইমেজের ক্ষেত্রে। ইমেজের ক্ষেত্রে কোনো আপত্তিকর ছবি রিসিভ করলে বা তা পাঠালে সঙ্গে সঙ্গে ডিটেক্ট করতে পারবে মোবাইল ডিভাইসটি এবং একটি পপ আপ শো করবে। এর সঙ্গে এই ধরনের ছবি রিসিভ করার ক্ষেত্রে অ্যাপল ডিভাইসটি বুঝে গিয়ে তা ব্লার করে দেবে।

এরপরেও যদি কেউ সেই ছবি দেখতে চায় তাহলে সে দেখতেই পারে, কিন্তু তার বাবা ও মায়ের কাছেও একটি নোটিফিকেশন পৌঁছে যাবে।

ঠিক একইভাবে কোনো আপত্তিকর ছবি পাঠাতে চাইলে একটি পপ আপ খুলে যাবে এবং সতর্ক করা হবে। তারপরেও সে ছবি পাঠাতে চাইলে সেই নোটিফিকেশনও পৌঁছে যাবে তার বাবা মায়ের কাছে।

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, অন ডিভাইস মেশিন লার্নিং প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই কাজ করা হবে। তবে অ্যাপল পাঠানো বা গ্রহণ করা কোনো ছবি বা তথ্য দেখতে পারবে না।

পাশাপাশি সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পাঠানো বা গ্রহণ করা সব ছবি ডিভাইসের আই ক্লাউড স্টোরেজে রাখা থাকবে। পুরো বিষয়টি মেশিন লার্নিয়ের ক্রিপ্টোগ্রাফিক প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে।

পাশাপাশি সিরি এবং সার্চ অপশনের ক্ষেত্রেও একটি ফিচার আনা হয়েছে। কোনো অ্যাপল ব্যবহারকারী যদি জানতে চান সিএসএএম সম্পর্কিত বিষয় কোথায় রিপোর্ট করা হবে, তাহলে অ্যাপলের পক্ষ থেকে তা জানিয়ে দেয়া হবে। সিরিও তা জানিয়ে দেবে।

পাশাপাশি ফোন ব্যবহারকারীরা কী চাইছেন তার উপর নির্ভর করে নিজেকে আপডেট করতে থাকবে সিরি এবং সার্চ। চলতি বছরের বছরের শেষের দিকে এই প্রযুক্তিগুলো বাজারে নিয়ে আসা হবে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা