টেকলাইফ

৫ লাখ চাকুরিপ্রত্যাশীকে প্রশিক্ষণ দেবে সরকার 

নিজস্ব প্রতিবেদক: সরকার আগামী ৫ বছরে ৫ লাখ চাকুরিপ্রত্যাশী ও পেশাজীবীর কর্ম দক্ষতা বৃদ্ধিতে সফট স্কিল প্রশিক্ষণ দেবে। অতি সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ওয়াদানী অপারেটিং ফাউন্ডেশন (ডব্লিউওএফ) এর মধ্যে এ বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিসিসি’র লিভারেজিং আইসিটি প্রকল্প পরিচালক ও ডেটা সেন্টারের সিএ অপারেটিং এবং সিকিউরিটি পরিচালক তারেক এম বরকতউল্লাহ এবং ডব্লিউওএফ এর নির্বাহী পরিচালক ড. অজয় কেলা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

২০২৬ সালের মধ্যে ৫ লাখ চাকুরিপ্রত্যাশী ও পেশাজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে www.bdskills.gov.bd প্লাটফর্মে প্রশিক্ষণের রেজিস্ট্রেশন শুরু হবে এ মাসের শেষ সপ্তাহে এবং প্রশিক্ষণ শুরু হবে সেপ্টেম্বর থেকে।

এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার একটি বৈশ্বিক খ্যাতনামা প্রতিষ্ঠানের সহযোগিতায় আগামী সেপ্টেম্বর থেকে পরবর্তী ৫ বছরে চাকুরিপ্রত্যাশী ও পেশাজীবীদের গুণগত মানের সফট স্কিল প্রশিক্ষণ দেবে। এতে তাদের মধ্যে আন্তঃব্যক্তিক যোগাযোগ ও নেতৃত্ব প্রদানে দক্ষতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে।

তিনি বলেন, প্রযুক্তির মাধ্যমে রুপান্তরের ফলে আগামী এক দশকে দেশে এবং বিশ্ববাজারে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশে এবং বিদেশের বিভিন্ন কোম্পানি ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং, ক্লাউড কম্পিউটিং এবং পণ্য উন্নয়নের ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করছে। এর ফলে সফট স্কিলে প্রশিক্ষণপ্রাপ্ত মানুষের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা