টেকলাইফ

ফোন গরম হলে করণীয়

সান নিউজ ডেস্ক : বিভিন্ন কারণে ফোন গরম হয়ে যায়। চার্জ দেওয়ার সময়, ভিডিও চালানো বা ধারণ করার সময় কিংবা গেমিং বা ভারী কোনো অ্যাপ ব্যবহারের সময় ফোন গরম হয়ে যায়।

অধিকাংশ ক্ষেত্রে ফোন গরম হওয়ার বিষয়টিকে হার্ডওয়্যার সংশ্লিষ্ট বিষয় বলে ধরা হয়। কিছু পরামর্শ মেনে চললে ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচানো যায়। চলুন জেনে নেই ব্যবহৃত ফোনটিকে গরম হওয়ার হাত থেকে বাঁচার উপায়।

স্মার্টফোনের কভার বা কেস সরিয়ে ফেলুন

আমরা অনেকেই স্মার্টফোনের সঙ্গে কভার বা কেস ব্যবহার করি। এ ধরনের কেস ফোন থেকে বের হওয়া তাপ আটকে রেখে ফোন গরম করে তোলো। ফোন যদি অতিরিক্ত গরম হয় তবে এ ধরনের কেস বা কভার সরিয়ে ফেলুন।

চার্জ দেওয়ার সময় শক্ত স্থানে রাখুন

শক্ত পৃষ্ঠের ওপর রেখে স্মার্টফোন চার্জ করবেন। তাপ শোষণ করে এমন পৃষ্ঠ যেমন সোফা বা বিছানার ওপর রেখে ফোন চার্জ দেবেন না।

সারারাত চার্জার লাগিয়ে রাখবেন না

অনেকেই ফোনের সঙ্গে চার্জার লাগিয়ে রাখেন সারারাত। ফলে দীর্ঘ মেয়াদে ব্যাটারির সক্ষমতার ওপর প্রভাব পড়ে এবং ফোন গরম হয়। অনেক সময় অতিরিক্ত গরমে ফোনে আগুন লাগার ঘটনাও ঘটতে পারে। তাই সারারাত চার্জার লাগিয়ে রাখবেন না।

ফোন গরম করার অ্যাপ সরান

কিছু অ্যাপস আছে যা ফোনের প্রসেসিং ক্ষমতা ও গ্রাফিকসের বারোটা বাজায়। এসব অ্যাপ ফোনকে গরম করে তোলে। তাই এসব অ্যাপ সরিয়ে ফেলুন।

সরাসরি সূর্যের আলোতে রাখবেন না

কিছু কিছু স্মার্টফোনের পেছন দিকটা প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এসব ফোন সরাসরি সূর্যের আলোতে এলে গরম হতে শুরু করে। একদিকে প্রসেসিং ক্ষমতা চালু থাকা আর একদিকে সূর্যের আলো এই দুই মিলিয়ে ফোন দ্রুত গরম হয়ে যায়।

অননুমোদিত চার্জার ও ব্যাটারি ব্যবহার করবেন না

আসল নির্মাতার তৈরি নয় এমন চার্জার ও ব্যাটারি ব্যবহারে ফোন গরম হয়। তাই ফোন চার্জ দেওয়ার সময় আসল চার্জার ব্যবহার করা হচ্ছে কিনা তা দেখে নিতে ভুলবেন না।

সান নিউজ/এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা