টেকলাইফ
স্টিভ জবস

কোটি টাকার নিলামে চাকরির আবেদনপত্র

প্রযুক্তি ডেস্ক : চাকরির আবেদনপত্র কোটি টাকার নিলামে উঠে এটা এমন খবর বোধহয় এই প্রথম। চমকে যাওয়ার মত ঘটনা ঘটেছে অ্যাপলের কর্ণধার স্টিভ জবসের প্রথম এবং একমাত্র চাকরির আবেদনপত্র নিয়ে। শুধু নিলামেই ওঠেনি। তা বিক্রি হয়েছে তিন কোটি টাকারও বেশি মূল্যে।

জানা গেছে, ১৯৭৩ সালে এই চাকরির আবেদনপত্রটি স্টিভ জবস নিজের হাতেই পূরণ করেছিলেন। তখন তার বয়স ছিল ১৮ বছর। মজার বিষয় হলো, এটিই তার একমাত্র চাকরির আবেদন। যা তিনি তার জীবনে প্রথম পূরণ করেছিলেন। অ্যাপলের প্রতিষ্ঠাতা হিসেবে স্টিভ জবস বিশ্ব নন্দিত। কিন্তু এক সময় চাকরির জন্য তাকেও হন্যে হয়ে ঘুরতে হয়েছিল।

আবেদনপত্রটিতে নাম, ঠিকানা, বয়স, ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় বিষয় লেখা রয়েছে। যা নিজেই লিখেছিলেন অ্যাপল মালিক। আবেদনপত্রটি এখনো খুব ভালো অবস্থাতেই রয়েছে বলে দাবি করা হয়েছে।

জবসের এই আবেদনপত্রটি এর আগেও একবার নিলাম হয়েছিল বলে সংস্থা সূত্রে পাওয়া খবরে উল্লেখ করা হয়েছে। ২০১৭ সালে ১৮ হাজার ৭৫০ ডলারে, এরপরে ২০১৮ সালে ১ লাখ ৭৪ হাজার ৭৫৭ ডলারে এবং শেষে ২০২১ সালের মার্চ মাসে ২ লাখ ২২ হাজার ৪০০ ডলারে নিলাম হয়।

স্টিভ জবস পোর্টল্যান্ডের রিড কলেজ থেকে পড়াশোনার শেষে চাকরির আবেদন করেছিলেন। ১৯৭৪ সালে তিনি ভিডিও গেম ডিজাইনার হিসাবে প্রথম চাকরিতে যোগ দেন। ১৯৭৬ সালে স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক দুজনেই সেই চাকরি ছেড়ে অ্যাপল প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৭ সালে অ্যাপল নামে প্রথম পার্সোনাল কম্পিউটার বের করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা