টেকলাইফ

ডিজিটালাইজ হতে যাচ্ছে দেশের ৭৩টি গণগ্রন্থাগার

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ডিজিটালিইজ হতে যাচ্ছে দেশের ৭১ সরকারি ও ২ বেসরকারি গ্রন্থাগার। নতুন প্রজন্মের চাহিদা অনুসারে প্রযুক্তিকে কাজে লাগিয়ে জ্ঞানসমৃদ্ধ সমাজ বিনির্মাণে আইসিটি সফটওয়্যার ও যন্ত্রপাতিসহ গ্রন্থাগার সমূহের আধুনিকায়ন করাই হচ্ছে এর মূল লক্ষ্য। মানসম্পন্ন অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে গ্রন্থাগারগুলোকে পরিণত করা হবে ই-লাইব্রেরিতে। এক ভার্সচুয়্যাল আলোচনায় এ কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (২ আগস্ট) গণমাধ্যমে এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার।

সভায় এই উদ্যোগ বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, প্রতিটি লাইব্রেরির জন্য থাকছে স্বতন্ত্র্য লাইব্রেরি ব্যবস্থাপনার ডিজিটাল পদ্ধতি যেখানে থরে থরে সাজানো থাকবে ই-বুক। থাকবে স্বতন্ত্র শিশু ও মুজিব কর্নার। প্রতিটি ই-লাব্রেরি এমন ভাবে সাজানো হচ্ছে যাতে পিসি ছাড়াও সব ধরনের মোবাইল থেকেই যেনো স্বাচ্ছন্দে গ্রন্থাগারে ভার্চুয়াল প্রবেশের মাধ্যমে পছন্দের বই পাঠক পড়তে পারেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে সভায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ , বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ,গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আবু বক্কর সিদ্দিক,বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর পরিচালক (প্রশিক্ষণ) মো :এনামুল কবিরসহ তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাগণ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সভায় আরও জানানো হয়, ল্যান নেটওয়ার্কে সংযুক্ত করে লাইব্রেরিগুলোকে ডিজিটাল রূপান্তরে তারহীন প্রযুক্তির ইন্টারনেট সংযোগ, আইপিফোন, বিভাগীয় গ্রন্থাগারগুলোর জন্য আরএফআইডি প্রযুক্তির ব্যবস্থা করবে আইসিটি বিভাগ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা