টেকলাইফ

ফাইভ-জি সংযোগ হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব

নিজস্ব প্রতিবেদক: ফাইভ-জি সংযোগ হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের ডিজিটাল মহাসড়ক বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন ,দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহেবিদেশি বিনোয়োগের অপরিহার্য চাহিদার কথা বিবেচনা করে প্রাথমিকভাবে পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে ফাইভ-জি সংযোগ দেওয়ার কাজ শুরু করা হয়েছে। আমরা প্রযুক্তির এই ডিজিটাল মহাসড়ক তৈরির প্রস্তুতি সম্পন্ন করেছি। ২০২১ সালের মধ্যেই ফাইভ-জি প্রযুক্তির যাত্রা শুরু হবে বলে আশা করছি।’

শুক্রবার (৩০ জুলাই) রাতে দেশের একটি বেসকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বাংলাদেশকে প্রস্তুত করা: উদ্ভাবন ও গবেষণায় ডিজিটাল রূপান্তর শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব তথ্য জানান।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওয়েবিনরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উদ্ভাবনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘উদ্ভাবনের মাধ্যমে চীন বিশ্বে বড় অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। আমাদেরকেও আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার বিকল্প নেই।’

মোস্তাফা জব্বার বলেন, ‘শিক্ষার ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দেশের শতকরা ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠীকে মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় থেকে মানব সম্পদ তৈরির কাজটি শুরু করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল শিক্ষা শুরু করলে আগামীর দক্ষ মানব সম্পদ তৈরি করা কঠিন কাজ বলে তিনি উল্লেখ করেন। প্রাথমিক ও মাধ্যমিকের ডিজিটাল রূপান্তরের ধারবাহিকতায় উচ্চশিক্ষা স্তরকেও উদ্ভাবন ও গবেষণায় অনেক মনযোগী হতে হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা