টেকলাইফ

মুঠোফোনের বৈধতা যাচাইয়ের উপায়

সান নিউজ ডেস্ক : ব্যবহৃত মুঠোফোনটি বৈধভাবে আমদানি করা বা দেশে উৎপাদিত কি না জানা যাবে খুব সহজে। এ যাচাইয়ের জন্য তথ্যভান্ডার চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মুঠোফোন থেকে খুদে বার্তা পাঠিয়ে গ্রাহক নিজেই বৈধ বা অবৈধ মুঠোফোন চিহ্নিত করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক মুঠোফোনের বৈধতা যাচাই করার উপায়।

যেভাবে যাচাই করবেন

বিটিআরসি-র তথ্য অনুযায়ী, নতুন মুঠোফোন কেনার আগে প্যাকেটের গায়ে লেখা ১৫ ডিজিটের আইএমইআই বা International Mobile Equipment Identity নম্বরটি দেখে নিতে হবে। এরপর মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে বড় অক্ষরে কেওয়াইডি (KYD) লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে। ফিরতি বার্তায় গ্রাহক জানতে পারবেন বিটিআরসির তথ্যভান্ডারে ওই আইএমইআই নম্বরটি আছে কি না। যদি তথ্যভান্ডারে নম্বরটি থাকে তাহলে মুঠোফোনটি বৈধ। আর না থাকলে অবৈধ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা